রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার জন্মদিনে মৌতলা ইউনিয়ন বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় স্থানীয় উদ্যোগ জোরদারের আহ্বান সাতক্ষীরায় ছাত্রদলের উদ্যোগে দেশনেত্রী মরহুমা খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালিত ডুমুরিয়ার আটলিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার জন্ম বার্ষিকী পালন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন ৫ সেপ্টেম্বর, প্রতিদ্বন্দ্বিতায় ১৯ প্রার্থী চলে গেলেন সাতক্ষীরার সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোশারাফ হোসেন মশু, দাফন সম্পন্ন কালিগঞ্জে অ স্ত্রে র মুখে জি ম্মি করে কাঠঘর ও শৌচাগারসহ খুপড়ি ঘর বানিয়ে ২৫ শতক জমি দ খ ল সাতক্ষীরার আলিপুর চেকপোস্টে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কালিগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কৃষকদলের মিলাদ ও দোয়া মাহফিল সাতক্ষীরায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের চার নেতা গ্রে ফ তা র 

পুলিশ এমন গায়েবি মামলা কীভাবে নিতে পারে: সুপ্রিম কোর্টের আইনজীবী আল মামুন রাসেল

✍️মোস্তাফিজুর রহমান উজ্জল📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ১৮৭ বার পড়া হয়েছে
মহাদেব চন্দ্র সাধুর ম্যানেজারের দায়ের করা প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলায় হাজিরা দেয়ার পর সাতক্ষীরা চিফ ম্যাজিস্ট্রেট আদালত থেকে জামিন পেয়েছেন ঢাকার আদাবর থানার শেখেরটেক এলাকার ব্যবসায়ী ইসমাইল হোসেন রতন।
বুধবার (২৫ মার্চ ‘২৬) সাতক্ষীরার বিজ্ঞ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বিলাস মন্ডল এ আদেশ দেন।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও মোটিভেশনাল স্পিকার আল মামুন রাসেল বলেন, আপনারা জানেন, জুলাই-পরবর্তী সময়ে সাতক্ষীরার এক গ্যাংস্টার রয়েছেন, যাকে মাফিয়া জগতের শিরোমণি বলা হয়-মহাদেব চন্দ্র সাধু। তার বিরুদ্ধে জুলাইয়ের হত্যা মামলাসহ ৭০টিরও বেশি মামলা রয়েছে। অনেক মামলায় তিনি সাজাপ্রাপ্ত আসামি।

তিনি আরও বলেন, ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে তিনি শুধু মুসলমান নয়, অনেক হিন্দুকেও আসামি করেছেন। ক্ষতিগ্রস্তরা ৫ আগস্টের পর তার বিরুদ্ধে মামলা করেন এবং কয়েকটি মামলায় তিনি কারাভোগও করেন। পরে জেল থেকে বের হয়ে, যারা তার বিরুদ্ধে মামলা করেছিলেন, তাদের বিরুদ্ধেই তিনি হয়রানিমূলক মামলা দায়ের করেন। এমনকি এসব মামলায় পুলিশের তদন্ত কর্মকর্তাকেও আসামি করা হয়।

তিনি বলেন, পরিবর্তিত বাংলাদেশে আমরা এমন মামলা আশা করিনি। সাত মাস আগের ঘটনা দেখিয়ে চুরির মামলায় থানার ওসি ও ব্যবসায়ী ইসমাইল হোসেন রতনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে, তারা তার বাড়ি থেকে মালামাল ও চেক চুরি করেছেন। অথচ ওই সময় মামলার বাদী থানায় কোনো জিডি পর্যন্ত করেননি। সাত মাস পর ভিন্ন কৌশলে সাতক্ষীরা সদর থানায় মামলাটি দায়ের করা হয়েছে। এ ধরনের গায়েবি মামলা রুজু হবে-এটা আমরা কল্পনাও করিনি।”

মামলার আসামি ইসমাইল হোসেন রতন (৩২) বলেন, আমি ঢাকায় ব্যবসা করি। আমাকে হয়রানি করার জন্য সাতক্ষীরা থানায় আমার বিরুদ্ধে চুরির মামলা দায়ের করেছেন সাতক্ষীরার মাগুরা এলাকার মহাদেব চন্দ্র সাধুর কথিত ম্যানেজার মনোজ কুমার সরদার। মহাদেব চন্দ্র সাধু আমাকে কয়েকবার হত্যার চেষ্টা করেছেন।

তিনি আরও বলেন, মহাদেব চন্দ্র সাধুর বিরুদ্ধে নারায়ণগঞ্জ, চুয়াডাঙ্গা, ঢাকাসহ বিভিন্ন স্থানে অন্তত ৭০টি মামলা রয়েছে। তিনি অত্যন্ত ধুরন্ধর প্রকৃতির ব্যক্তি। কয়েকশ কোটি টাকার প্রতারণা ও ধর্ষণ মামলায় তিনি কারাভোগ করেছেন।

ইসমাইল হোসেন রতন দাবি করেন, তার প্রতিষ্ঠান “রাহাবার এগ্রো” থেকে বিশ্বাস অর্জনের মাধ্যমে মহাদেব চন্দ্র সাধু ও তার সহযোগীরা প্রায় ১৪ কোটি ৯০ লাখ টাকার দেশি-বিদেশি কৃষি উপকরণ গ্রহণ করেন। কিন্তু টাকা পরিশোধ না করে ভুয়া পরিচয়ে বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর করেন। টাকা চাইলে মামলার হুমকি দেওয়া হয়। এমনকি পাওনা টাকা চাওয়ার জেরে তার বিরুদ্ধে সাতক্ষীরায় চুরির মামলাও দায়ের করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!