বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে বিজ্ঞান বিষয়ক সংলাপ করলেন জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান ডুমুরিয়ায় শিশুর শ্লী ল তা হা নী র চে ষ্টা র অ ভি যো গে যুবক আ ট ক সাতক্ষীরায় অর্থনৈতিক শুমারি-২০২৪ এর চুড়ান্ত ফলাফল বিষয়ক সেমিনার অনুষ্ঠিত সংবাদপত্রের কালো দিবসে তালা প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরার সাবেক পিপি অ্যাড. আব্দুল লতিফের মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স অনুষ্ঠিত সাতক্ষীরার দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যবস্থাপনা কমিটি গঠন: সভাপতি আব্দুর রহমান ও সদস্য সচিব সানজিদা শাহনাজ সাতক্ষীরার বকচরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ব র খা স্ত তালায় ইউনিয়ন পরিষদের সাথে পরিসেবা ভিত্তিক অর্ধবার্ষিক লবি সভা অনুষ্ঠিত তালার বালিয়াদহে জমজমাট ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী শেখ মাসুম বিল্লাহ শাহীন

সাতক্ষীরায় দশ দিন ধরে নিখোঁজ পুত্র ও কন্যাসহ গৃহবধূ শিল্পী

হেলাল উদ্দিন::
  • প্রকাশের সময় : সোমবার, ৪ জানুয়ারী, ২০২১
  • ৫৬২ বার পড়া হয়েছে

বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হবার পর গত দশ দিনেও সন্ধান মেলেনি গৃহবধূ শিল্পী রানী ঘোষের। তার সাথে থাকা মেয়ে চুমকি রানী ঘোষ ও ছেলে রুদ্র কুমার ঘোষেরও কোন খোঁজ পাওয়া যায়নি। তাদের ভাগ্যে কী ঘটেছে তা এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ। এদিকে স্ত্রী ও দুই সন্তানের খোঁজ না পেয়ে পাগলপ্রায় হয়ে উঠেছেন সাতক্ষীরার তালা উপজেলার ধানদিয়া ইউনিয়নের ঝড়গাছা গ্রামের স্বামী দীপংকর ঘোষ।

দীপংকর ঘোষ জানান, তার স্ত্রী শিল্পী (৩৪), বড় মেয়ে চুমকি (১৩) ও ছেলে রুদ্র (৭) তার শ^শুরবাড়ি তালা উপজেলার খেসরা ইউনিয়নের তেঘরিয়া গ্রামে যান গত ২৫ ডিসেম্বর। সেখান থেকে শিল্পী তার ছেলেমেয়েকে নিয়ে শ্বশুরবাড়ি ঝড়গাছার উদ্দেশ্যে রওনা হন। এরপর থেকে তাদের কাছে থাকা মোবাইল (০১৭৫৬-৯৬৯৭৯২ ও ০১৭০৭-৬৮৫১৫৩) বন্ধ পাওয়া গেছে।

দীপংকর ঘোষ জানান, তিনি তার আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজখবর নিয়েও তাদের সন্ধান পাননি। এ বিষয়ে তার শ্বশুর গোবিন্দলাল ঘোষ তালা থানায় একটি জিডি করেছেেন (নম্বর-৯৯০, ২৭/১২/২০২০)। পুলিশ তাদের খুঁজে পাবার বিষয়ে এখনও কোন ইতিবাচক তথ্য দিতে পারেনি বলে জানান তিনি। এমনকি তাদের ভাগ্যে কি ঘটেছে তাও নিশ্চিত হওয়া যায়নি।

এ ব্যাপারে জানতে চাইলে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মেহেদী রাসেল জানান, আমরা জিডির সূত্র ধরে খোজাখুজি করছি। এখন পর্যন্ত কোন তথ্য পাওয়া যায়নি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!