শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সদরের বিডিএফ প্রেসক্লাবে সাংবাদিক হাফিজের ২৭তম জন্মদিন উদযাপন  সাতাশ বছরের শিক্ষকতা জীবন থেকে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন অনুজিত কুমার মন্ডল  কালিগঞ্জে জমি নিয়ে বি রো ধ – মা ও ছেলেকে পি টি য়ে জ খ ম করেছে প্র তি প ক্ষ রা লেখা পড়া মেধার বিকাশ ঘটায় আর খেলা-ধূলা শরীর ও মনকে সুস্থ্য রাখে-প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল আয়েনউদ্দীন মহিলা মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদে দোয়া অনুষ্ঠিত দেবহাটার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা দেবহাটায় এমআর ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা পর্যায়ে এ্যাডভোকেসী সভা সাতক্ষীরায় জ্বালানি তেলের মজুদ ও পাচার প্রতিরোধে বিজিবির বিশেষ কর্মসূচি তালায় শিশুদের হাম-রুবেলা প্রতিরোধ টিকাদান ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘দেশ টাইমর্স’ নিজস্ব প্রতিনিধি মোঃ হাফিজুল ইসলাম’র জন্মদিনে শুভেচ্ছা

দেবহাটায় পূর্ব শ ত্রু তা র জেরে যুবককে পি টি য়ে জ খ ম

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১২৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটায় পূর্ব শত্রুতার জেরে নওয়াপাড়া ১নং ওয়ার্ড বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মামুন হোসেন (৩৫) নামের এক যুবকের উপর হামলার অভিযোগ উঠেছে।

আহত বিএনপি নেতা উপজেলার কামটা গ্রামের মৃত মাজেদ সরদারের ছেলে। এ ঘটনায় আহতের ভাই মাছুম সরদার (১৬ মার্চ) দেবহাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এতে অভিযুক্ত করা হয়েছে কামটা গ্রামের আক্তার গাজীর ছেলে রুহুল আমিন (লিটন), লিটন হোসেনের স্ত্রী রুপালী পারভীন এবং ছেলে রানা হোসেনকে।

অভিযোগ সুত্রে জানা যায়, চাঁদপুর ডেল্টা মোড় সংলগ্ন আশরাফ আলীর রাইছ মিলের সামনে পাকা রাস্তার পাশে মামুন হোসেন এর পথরোধ করে তাকে হত্যার উদ্দেশ্যে অভিযুক্ত লিটন দায়ের কোপ মারতে গেলে তার স্ত্রী দা কেড়ে নেয়। এরপর লিটন বাঁশের লাঠি দিয়ে হত্যার উদ্দেশ্যে তার মাথার পিছনের অংশে মারতে থাকে। এতে সে রক্তাক্ত জখম এবং শরীরের বিভিন্নস্থানে রক্ত জমাট বেদনা দায়ক ফোলা জখম হয়। এছাড়া লিটননের স্ত্রী ও ছেলে তাকে এলোপাতারীভাবে লাথি, চড়, কিল, ঘুষি মেরে ফোলা জখম করে। একপর্যায়ে আহত মামুনের প্যান্টের পকেট থেকে মোবাইল সেট ও নগদ টাকা কেড়ে নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

উল্লেখ্য যে, মামুনের ভাই মাসুদ রানা কামটা গ্রামের মোক্তার আলী গাজী, হাসান আলী গাজী, আরশাফ আলী গাজীর নিকট থেকে ৬২৯ নং দলিল মূলে রামনাথপুর মৌজায় ৪১.২৫ শতক জমি ক্রয় করেন। যার বিআরএস খতিয়ান-১৮৬, দাগ নং-৫০৪, অপর খতিয়ান ৪৯৭ এবং ৫০৫ নং দাগে উক্ত জমি ক্রয় করার পর থেকে তিনি নিজে ভোগ দখল করে আসছেন। কিন্তু ওই জমির দক্ষিণ পাশে বসবাসকারী কামটা গ্রামের আক্তার গাজীর ছেলে রুহুল আমিন লিটনের সাথে দীর্ঘদিন ধরে ওই জমি নিয়ে গোলোযোগ ও মামলা চলে আসছে। গত ১৬ মে ২০২৫ তারিখে বসতবাড়িতে লুটপাট ও ভাংচুর করার ঘটনায় দেবহাটা থানায় ১০/৪২ নং মামলার আসামী লিটন। তার পিতা একজন ওয়ার্ড আওয়ামীলীগের কাউন্সিলার। উক্ত জমি নিয়ে বার বার শালিসে মিমাংশা হলেও কোন ধরণের সুরাহ মিলছে না বলেও অভিযোগ ভূক্তভোগীদের।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, একটি লিখিত অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!