
ভূমিজ ফাউন্ডেশন হলরুমে রবিবার (১৫ মার্চ '২৬) সকালে সাতক্ষীরার তালা সদর ইউনিয়ন অন্ত্যজ পরিষদের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়।
ভূমিজ ফাউন্ডেশনের বাস্তবায়নে ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় সমতার জন্য লড়ি (সজল) প্রকল্পের আওতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সোমা সরকার।
সজল প্রকল্পের ইভেন্ট অর্গানাইজার মহাদেব দাসের পরিচালনা সভায় উপস্থিত ছিলেন কমিটির সদস্য বিলকিস আকতার, সোমা সরকার, হামিদ সরদার, মমতা রানী, সাবিনা বেগম প্রমুখ। উক্ত সভায় অংশগ্রহণকারীরা গত তিন মাসে কি কি সেবা পেয়েছেন তা উপস্থাপন করেন।
এছাড়া এ্যাডভোকেসি ও নেতৃত্ব, বাল্যবিবাহ বন্ধ, আগামী অর্থবছরের বাজেটে দলিত জনগোষ্ঠির জন্য আলাদা বরাদ্দের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.