রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
কুলিয়া ইউনিয়ন পরিষদের জমি দখল: সচিবের দেওয়া অভিযোগপত্র ‘নিখোঁজ, দায় সারছে প্রশাসন তালায় পাষন্ড স্বামীর বি রু দ্ধে স্ত্রী হ ত্যা র অ ভি যো গ! সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সভায় জেলার উন্নয়নে ২১ দফা দাবি কালিগঞ্জে কাটা তাল গাছের মাথার আ ঘা তে কৃষকের মৃ ত্যু সুন্দরবনে হরিণ শিকারের ২৫টি ফাঁ দ উ দ্ধা র সখিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল আশাশুনিতে পাউবো’র বেড়িবাঁধে ভাঙন, মেরামতে কাজ চলছে দ্রুতগতিতে সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন সাতক্ষীরার আশাশুনিতে বিএনপি নেতাকে কু পি য়ে ও পি টি য়ে জ খ ম সুন্দরবনের কাচিকাটায় নৌকা ডুবি, নিখোঁজ ৮, উদ্ধার ৫ এখনো নিখোঁজ-৩

সাতক্ষীরা সাংবাদিক কল‍্যাণ সংস্থা’র আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত 

✍️দেশ টাইমস নিউজ ডেস্ক ✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ১১৯ বার পড়া হয়েছে
ত্যাগের মহিমায় ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরা সাংবাদিক কল‍্যাণ সংস্থা’র ইফতার মাহফিল। জেলার  উর্দ্ধতন রাজনৈতিক ব্যক্তিবর্গ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, প্রখ্যাত গণমাধ্যমকর্মীসহ সুশীল সমাজের নেতৃবৃন্দের উপস্থিতিতে মিলন মেলায় পরিণত হয় সাতক্ষীরা সাতক্ষীরা সাংবাদিক কল‍্যাণ সংস্থা’র ইফতার মাহফিল। 
বৃহস্পতিবার (১২ মার্বিচ ‘২৬) বিকালে  সাতক্ষীরা জেলা মৎস্য  অফিসের কনফরেন্স রুমে  সাতক্ষীরা   সাংবাদিক কল‍্যাণ সংস্থা’র  সভাপতি মোঃ আবু সাঈদ এর সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এইচ এম রহমাহতুল্লাহ পলাশ।
বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সাতক্ষীরা সদর উপজেলা বিএনপির সাবেক  আহবায়ক এডভোকেট নুরুল ইসলাম, সদস্য সচিব নুরে আলম সিদ্দিকী, সাতক্ষীরা আদালতের নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এর পিপি এডভোকেট শেখ আলমগীর আশরাফ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাতক্ষীরার  আহবায়ক এডভোকেট আকবর আলী, সদস্য সচিব ও সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সদস্য সচিব এডভোকেট নুরুল আমিন, সাতক্ষীরা সাংবাদিক কল‍্যাণ সংস্থা’র উপদেষ্টা এডভোকেট এবি এম সেলিম, সাতক্ষীরা প্রেসক্লাবের সহসভাপতি আবুল কালাম, সাতক্ষীরা শহর ছাত্রদলের আহবায়ক হাজি আইয়ুব, প্রভাষক আনারুল ইসলাম, সাতক্ষীরা  সাংবাদিক কল‍্যাণ সংস্থা’র সহসভাপতি ডি এম কামরুল ইসলাম, সাংবাদিক এম ইদুজ্জামান ইদ্রিস, রাজনৈতিক নেতা ও প্রভাষক ইদ্রিস আলী, রসুল পুর হাইস্কুলের প্রধান শিক্ষক আরশাফ হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিজানুর রহমান বাপ্পি, প্রচার সম্পাদক আজহারুল ইসলাম, সদস্য মীর আবু বক্কর, নাজমুল আলম মুন্না, সদস্য তুহিন হোসেন, সদস্য এস এম বিপ্লব হোসেন, শেখ কামরুল ইসলাম, রবিউল ইসলাম, সাংবাদিক  মাসুদ আলী  সুজয়, আলমগীর হায়দার, আরশাফুল ইসলাম মুকুল, জাহাঙ্গীর হোসেন, জি এম আবু জাফর, হোসেন আলী, ডি এম আশিক, ফিরোজ হোসেন, শেখ মিজানুর রহমান, আলী হোসেন, গাজী হাবিব, সাংবাদিক  আসাদুজ্জামান সরদার, ইব্রাহিম খলিল, দেলোয়ার হোসেন, শাহজাহান আলী মিঠুন, সাংবাদিক  হাবিবুর রহমান সোহাগ, মোকারম বিল্লাহ ইমন, আরিফুর রহমান জেমস, লাল্টু হোসেন   প্রমুখ। এসময় উপস্থিত  শিক্ষক,  সাংবাদিক, রাজনৈতিক ও ধর্মীয় নেতৃবৃন্দ। 
ইফতার পূর্ব আলোচনাসভায় বক্তারা বলেন, সমাজের অসঙ্গতি তুলে ধরা ও সরকারের গঠনমুলক সমালোচনায় গণমাধ্যমের অপরিসীম ভূমিকা রয়েছে। সাতক্ষীরা সাংবাদিক কল‍্যাণ সংস্থা,র  সাংবাদিকতায় গৌরবজ্জ্বল ভূমিকা রয়েছে। এধারা ইতিবাচকভাবে চলবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।
অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরা সাংবাদিক কল‍্যাণ সংস্থা’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক একরামুল কবীর। ইফতার পূর্ব দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ ইয়াসিন আরাফাত।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!