শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
তালায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি অনুষ্ঠিত সাতক্ষীরার জননন্দিত নেতা মিঠু খানের পৌর নির্বাচনে মেয়র পদে বিএনপির মনোনয়ন চাই স্থানীয় নেতাকর্মীরা দেবহাটায় অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ সুন্দরবনের কু খ্যা ত ডা কা ত জোনাব বা হি নী র তিন সদস্য অ স্ত্র ও গো লা বা রু দসহ আ ট ক সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে ট্রাক শ্রমিক ইউনিয়নের শুভেচ্ছা বিনিময় তালা উপজেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটি অনুমোদন সদস্য সচিব হলেন এম মফিদুল হক লিটু কালিগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মনোনীত হলেন শেখ সাইফুল বারী সফু তালায় পিচ ঢালাই কাজের উদ্বোধন   টেকসই ও আধুনিক পৌর নগর গঠনে গোপালগঞ্জে ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরার কৃতি সন্তান আমিনুর রহমান আমিন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছার জোয়ার

সাতক্ষীরার তালা ইউএনও ইকবাল হোসেনকে বিদায়ী সংবর্ধনা

সেলিম হায়দার, তালা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : রবিবার, ৩ জানুয়ারী, ২০২১
  • ৩৫৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেনকে বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।

রবিবার (৩ জানুয়ারী) দিনব্যাপী তালা প্রেসক্লাব, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়, তালা মহিলা কলেজ, সদর প্রেসক্লাব, তালা ব্লাড ব্যাংক, উপজেলা মহিলা সংস্থা, অফিসার্স ক্লাবসহ বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাকে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

উল্লেখ্য, তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন ইতিমধ্যে গোপালগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি পেয়েছেন। তিনি ২০১৯ সালের জুলাই মাসে তালা উপজেলায় যোগদানের পর থেকে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে দৃষ্টান্ত স্থাপন করেছেন।

করোনভাইরাস সংক্রমণ ঠেকাতে দিন-রাত পরিশ্রমের পাশাপাশি অসহায় ও কর্মহীন মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছেন খাদ্য সহায়তা। এছাড়া মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী প্রতিশ্রুত ভূমিহীন ও গৃহহীনদের জন্য পাকা ঘর নির্মাণ কাজে অগ্রণী ভূমিকা রাখার পাশাপাশি ‘ক্লিন সাতক্ষীরা, গ্রিন সাতক্ষীরা’ গড়ে তালার লক্ষ্যে নিরলসভাবে কাজ করেছেন। নাগরিকদের প্রতি দায়িত্বশীল ভূমিকা রেখে ইতিমধ্যেই তিনি অত্র উপজেলার তিন লক্ষাধিক মানুষকে মুগ্ধ করেছেন। তালা উপজেলার মাটি ও মানুষের সাথে মিশে যাওয়া ইউএনও মোঃ ইকবাল হোসেন তার মেধা, সততা, কর্মদক্ষতা, মানবিকতা, যেখানে সমস্যা সেখানেই ছুটে গিয়ে সমাধান করাসহ বিভিন্ন মানবিক গুণাবলীর কারণে জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হয়েছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!