সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে খোলপেটুয়া নদীর চরের গাছ কা টা র প্র তি বা দে মানববন্ধন শ্যামনগরের সিডিও পেল “ইয়ুথ ইকুয়ালিটি এওয়ার্ড ২০২৬; লিঙ্গ সমতা, নারী অধিকার ও যুব নেতৃত্ব বিকাশে অবদানের স্বীকৃতি গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় ১১ দলের বিশাল মিছিল ও সমাবেশ কালিগঞ্জের মৌতলা ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ১২০০ লিটার ডিজেল জ ব্দ, ১০ হাজার টাকা জ রি মা না  সাতক্ষীরায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনীতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সাতক্ষীরায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন গোপালগঞ্জে ই য়া বা ও বিপুল পরিমাণ টা কাসহ এক মা দ ক ব্য ব সা য়ী গ্রে প্তা র  তালায় টিস্যু কালচার কলায় ভাগ্যবদল কৃষক খায়রুল আলমের কুলিয়া ইউনিয়ন পরিষদের জমি দখল: সচিবের দেওয়া অভিযোগপত্র ‘নিখোঁজ, দায় সারছে প্রশাসন তালায় পাষন্ড স্বামীর বি রু দ্ধে স্ত্রী হ ত্যা র অ ভি যো গ!

তালার প্রশাসনে নতুন মুখ: বিদায় তারেক হাসান, আসছেন হোসনেয়ারা

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ১৯১ বার পড়া হয়েছে

নদীবিধৌত সাতক্ষীরার তালা উপজেলার প্রশাসনিক অঙ্গনে বইছে পরিবর্তনের হাওয়া। দীর্ঘদিনের কর্মস্থল বদলে ঝিনাইদহের পথে পা বাড়াচ্ছেন বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ তারেক হাসান। অন্যদিকে, তালা উপজেলার নতুন কান্ডারি হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন ঝিনাইদহ সদর থেকে আসা মিজ হোসনেয়ারা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এক আদেশে সম্প্রতি এই প্রশাসনিক রদবদল সম্পন্ন হয়েছে।

তালা উপজেলার বিদায়ী নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তারেক হাসান (বিসিএস ১৮৫৯৮ ব্যাচ) তাঁর কর্মকালীন সময়ে সাধারণ মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছিলেন। রাজনৈতিক নেতৃত্ব থেকে শুরু করে সাংবাদিক-সকল শ্রেণি-পেশার মানুষের সঙ্গেই তাঁর ছিল নিবিড় ও হৃদ্যতাপূর্ণ সম্পর্ক। তাঁর বিদায়লগ্নে স্থানীয় বাসিন্দাদের মুখে শোনা যাচ্ছে প্রশংসার বাণী। অনেকে মন্তব্য করেছেন, “তারেক হাসান কেবল সরকারি নির্দেশ পালনই করেননি, বরং মানুষের সুখে-দুঃখে পাশে থেকে প্রশাসনের এক মানবিক প্রতিচ্ছবি তৈরি করেছিলেন।” তাকে ঝিনাইদহ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

ঝিনাইদহ সদর থেকে বদলি হয়ে আসা বিসিএস ১৮৫২৬ ব্যাচের কর্মকর্তা মিস হোসনেয়ারা এখন তালার নতুন মুখ। তাঁর সুযোগ্য নেতৃত্বে তালা উপজেলার উন্নয়নমূলক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করছেন উপজেলাবাসী। নবাগত এই কর্মকর্তাকে বরণ করে নিতে এরই মধ্যে প্রস্তুতি শুরু হয়েছে প্রশাসনিক মহলে।

বদলির এই স্বাভাবিক নিয়মে একজন চলে যান প্রিয় প্রাঙ্গণ ছেড়ে, আর নতুন জন আসেন একগুচ্ছ স্বপ্ন ও পরিকল্পনা নিয়ে। তালার মানুষ আশা করছে, বিদায়ী কর্মকর্তার রেখে যাওয়া কাজের ধারাবাহিকতা বজায় রেখে নবাগত ইউএনও হোসনেয়ারা এই জনপদকে আরও সমৃদ্ধ করবেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!