শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সদরের বিডিএফ প্রেসক্লাবে সাংবাদিক হাফিজের ২৭তম জন্মদিন উদযাপন  সাতাশ বছরের শিক্ষকতা জীবন থেকে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন অনুজিত কুমার মন্ডল  কালিগঞ্জে জমি নিয়ে বি রো ধ – মা ও ছেলেকে পি টি য়ে জ খ ম করেছে প্র তি প ক্ষ রা লেখা পড়া মেধার বিকাশ ঘটায় আর খেলা-ধূলা শরীর ও মনকে সুস্থ্য রাখে-প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল আয়েনউদ্দীন মহিলা মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদে দোয়া অনুষ্ঠিত দেবহাটার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা দেবহাটায় এমআর ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা পর্যায়ে এ্যাডভোকেসী সভা সাতক্ষীরায় জ্বালানি তেলের মজুদ ও পাচার প্রতিরোধে বিজিবির বিশেষ কর্মসূচি তালায় শিশুদের হাম-রুবেলা প্রতিরোধ টিকাদান ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘দেশ টাইমর্স’ নিজস্ব প্রতিনিধি মোঃ হাফিজুল ইসলাম’র জন্মদিনে শুভেচ্ছা

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সাতক্ষীরায় জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত 

✍️শেখ বেলাল হোসেন✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ১৪৩ বার পড়া হয়েছে

ঈদ উল ফিতর উদযাপন উপলক্ষে সাতক্ষীরা জেলা সড়ক নিরাপত্তা কমিটি (ডিআরসি)’র সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ ‘২৬) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের আয়োজনে সাতক্ষীরা জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার এর সভাপতিত্বে ও বিআরটিএ সাতক্ষীরা সাতক্ষীরা সার্কেলের মোটরযান পরিদর্শক ওমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহীনুর চৌধুরী, সাতক্ষীরা পৌরসভার সিইও মোঃ আসাদুজ্জামান, পুলিশ পরিদর্শক (ট্রাফিক) মোঃ মশিউর রহমান, সিভিল সার্জন প্রতিনিধি মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার, সড়ক ও জনপথ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী মোঃ মতিয়ার রহমান, সাতক্ষীরা জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখ মাসুম বিল্লাহ শাহীন, সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির উজ্জ্বল কুমার সাধু, ঢাকাগামী পরিবহন মালিকদের পক্ষে মোঃ মশিউর রহমান, নিরাপদ সড়ক চাই কমিটির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক নূর মোহাম্মদ পাড়, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মীর আবু বকর ও সাতক্ষীরা জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের ক্যাশিয়ার শেখ হুমায়ূন কবির।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিআরটিএ সাতক্ষীরা উচ্চমান সহকারী মোঃ নাছির উদ্দিন।

সভায় ঈদ উল ফিতর উপলক্ষে দেশের বিভিন্ন স্থান থেকে ঘরমুখো যাত্রীরা যাহাতে নির্বিঘ্নে ফিরতে পারে সেদিকে সকলকে আন্তরিক হতে হবে। ঢাকাগামী পরিবহন গুলো সরকার কর্তৃক নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় না করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। সাতক্ষীরা পৌরসভার ভিতরে নিবন্ধনকৃত সকল ইজিবাইক চলাচল করবে পাশাপাশি সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, পৌরসভার মধ্যে অবৈধ যানবাহন চলাচল বন্ধ, যত্রতত্র পার্কিং ও যাত্রী ওঠানামা বন্ধে মোবাইল কোর্ট পরিচালনাসহ আইন ভঙ্গ কারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, বাস টার্মিনাল থেকে মিনিবাস ছাড়ে যাওয়ার পরে সাতক্ষীরা মুন্সীগঞ্জ রুটের মিনিবাস সঙ্গীতা মোড়, সাতক্ষীরা থেকে আশাশুনি রুটের মিনিবাস উপজেলার মোড়, সাতক্ষীরা থেকে খুলনা রুটের মিনিবাস নারিকেলতলা মোড়ে ও সাতক্ষীরা থেকে যশোর রুটের মিনিবাস কদমতলা বাজারে দাঁড়ানোর সিদ্ধান্ত গৃহীত হয়।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের মোটরযান পরিদর্শক মোঃ ওমর ফারুক।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!