শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সদরের বিডিএফ প্রেসক্লাবে সাংবাদিক হাফিজের ২৭তম জন্মদিন উদযাপন  সাতাশ বছরের শিক্ষকতা জীবন থেকে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন অনুজিত কুমার মন্ডল  কালিগঞ্জে জমি নিয়ে বি রো ধ – মা ও ছেলেকে পি টি য়ে জ খ ম করেছে প্র তি প ক্ষ রা লেখা পড়া মেধার বিকাশ ঘটায় আর খেলা-ধূলা শরীর ও মনকে সুস্থ্য রাখে-প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল আয়েনউদ্দীন মহিলা মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদে দোয়া অনুষ্ঠিত দেবহাটার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা দেবহাটায় এমআর ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা পর্যায়ে এ্যাডভোকেসী সভা সাতক্ষীরায় জ্বালানি তেলের মজুদ ও পাচার প্রতিরোধে বিজিবির বিশেষ কর্মসূচি তালায় শিশুদের হাম-রুবেলা প্রতিরোধ টিকাদান ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘দেশ টাইমর্স’ নিজস্ব প্রতিনিধি মোঃ হাফিজুল ইসলাম’র জন্মদিনে শুভেচ্ছা

তালায় সংসদ সদস্য ইজ্জত উল্লাহ’র সংবর্ধনা 

✍️সেলিম হায়দার📝তালা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ১৫০ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালায় বেসরকারী উন্নয়ন সংস্থা উত্তরণ, সাস ও উন্নয়ন প্রচেষ্টার আয়োজনে পৃথক পৃথক ভাবে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ’কে সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ মার্চ ‘২৬) সকালে উত্তরণ প্রধান কার্যালয়ের হলরুমে পরিচালক সহিদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য সংসদ সদস্য ও সংবর্ধিত অতিথি অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ।

‎বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ডাঃ মাহমুদুল হক।

‎বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ডাঃ আফতাব উদ্দীন, তালা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোঃ ইদ্রিস আলী, উপজেলা যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টু, তালা প্রেসক্লাবের সভাপতি এম এ হাকিম,  পাটকেলঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার ইয়াছিন আলী মোড়ল, উপজেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম প্রমুখ।

‎অধ্যক্ষ ইজ্জত উল্লাহ (এমপি) বলেন, তালা কলারোয়া একটি অবহেলিত জনপদ। দীর্ঘদিন এই এলাকা উন্নয়ন বঞ্চিত। এই এলাকার উন্নয়ন করতে হলে সকলের সহযোগীতা প্রয়োজন। সরকারের পাশাপাশি বেসরকারী প্রতিষ্ঠান উন্নয়ন ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করে। সরকারী, বেসরকারী প্রতিষ্ঠান সহ সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে সমন্বিত উদ্যোগে এই এলাকার উন্নয়ন করতে হবে।

‎তিনি বলেন, আপনাদের যে কোনো ভালো কাজের সাথে আমি থাকতে চাই ও তালা কলারোয়ার উন্নয়নে আপনাদের সহযোগিতা চাই।

‎এরআগে বেসরকারী উন্নয়ন সংস্থা সাস ও উন্নয়ন প্রচেষ্টার নিজস্ব কার্যালয়ে অনুরূপ সংবর্ধনা প্রদান করা হয়। 

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!