রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার জন্মদিনে মৌতলা ইউনিয়ন বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় স্থানীয় উদ্যোগ জোরদারের আহ্বান সাতক্ষীরায় ছাত্রদলের উদ্যোগে দেশনেত্রী মরহুমা খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালিত ডুমুরিয়ার আটলিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার জন্ম বার্ষিকী পালন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন ৫ সেপ্টেম্বর, প্রতিদ্বন্দ্বিতায় ১৯ প্রার্থী চলে গেলেন সাতক্ষীরার সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোশারাফ হোসেন মশু, দাফন সম্পন্ন কালিগঞ্জে অ স্ত্রে র মুখে জি ম্মি করে কাঠঘর ও শৌচাগারসহ খুপড়ি ঘর বানিয়ে ২৫ শতক জমি দ খ ল সাতক্ষীরার আলিপুর চেকপোস্টে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কালিগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কৃষকদলের মিলাদ ও দোয়া মাহফিল সাতক্ষীরায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের চার নেতা গ্রে ফ তা র 

সাতক্ষীরার বৈকারি ইউনিয়ন মানবাধিকার নারী পরিষদ (MNP)-এবং মানবাধিকার সংরক্ষণ পরিষদ (MSP)-এর দ্বীমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

✍️দেশ টাইমস নিউজ ডেস্ক ✅
  • প্রকাশের সময় : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১৭১ বার পড়া হয়েছে

সাতক্ষীরার বৈকারি ইউনিয়ন মানবাধিকার নারী পরিষদ (MNP)-এবং মানবাধিকার সংরক্ষণ পরিষদ (MSP)-এর দ্বীমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

স্বদেশ সংস্থার বাস্তবায়নে আইন ও সালিশ কেন্দ্র (আসক), সুইজারল্যান্ড দূতাবাস এবং গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা (GAC)-এর সহায়তায় নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড (CEF) প্রোগ্রামের অধীনে Engage Now  প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। শনিবার (৭ মার্চ ২০২৬) বৈকারী ইউনিয়নের মিরগীডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সকাল ১০টায় অনুষ্ঠিত সভায় মানবাধিকার নারী পরিষদ (MNP) এর আহ্বায়ক শারমিন নাহার এর সভাপতিত্বে সভাটি পরিচালিত হয়। সভায় নারী অধিকার, স্থানীয় পর্যায়ে মানবাধিকার পরিস্থিতি, নারীর অংশগ্রহণ বৃদ্ধি এবং বিভিন্ন সামাজিক সমস্যার সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।

একই দিনে বিকাল ৩টায় মানবাধিকার সংরক্ষণ পরিষদ (MS)-এর আহ্বায়ক হাবিবুর রহমান এর সভাপতিত্বে আরেকটি দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় মানবাধিকার সুরক্ষা, নাগরিক সচেতনতা বৃদ্ধি, সামাজিক জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং স্থানীয় সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

উভয় সভায় স্থানীয় কমিটির সদস্যবৃন্দ, নারী ও যুব প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, এই ধরনের সভা স্থানীয় পর্যায়ে মানবাধিকার সুরক্ষা, নাগরিক অংশগ্রহণ বৃদ্ধি এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভায় উপস্থিত সদস্যরা মানবাধিকার রক্ষা, নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা এবং সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!