
সাতক্ষীরার কালিগঞ্জে ফ্রি স্বাস্থ্য সেবা প্রকল্প উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি '২৬) বেলা ১১ টায় উপজেলার নলতায় ফ্যামিলি হেলথ্ কেয়ার সার্ভিস ল্যাবের সভা কক্ষে গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা ও চিকিৎসা প্রকল্পের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে ফ্যামিলি হেলথ্ কেয়ার সার্ভিস ল্যাবের চেয়ারম্যান রুকাইয়া সুলতানার সভাপতিত্বে প্রকল্পের পিডি অর্ণব হিড ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সেলিম শাহারীয়ারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সমাজ উন্নয়ন ফাউন্ডেশন (এসডিএফ) এর নির্বাহী পরিচালক মো.আশরাফুল ইসলাম সহ কালিগঞ্জ ও দেবহাটা উপজেলার বিভিন্ন স্টেকহোল্ডার গনের প্রতিনিধিগণ।
অনুষ্ঠানের সভাপতি রুকাইয়া সুলতানা বলেন, গ্রামীণ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে আমরা আসন্ন পবিত্র রমজান উপলক্ষে সব ধরনের স্বাস্থ্য সেবা ফ্রি রেখেছি। এ সেবা প্রতিবন্ধী, দুস্থ ও অসহায় মানুষেরা গ্রহণ করতে পারবে। তাছাড়া আমাদের এই প্রকল্পের মধ্য দিয়ে বিভিন্ন ধরনের স্বাস্থ্য সেবা প্রান্তিক মানুষের কাছে পৌঁছে যাবে।