শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও আমের চারা বিতরণ সাতক্ষীরার আয়েনউদ্দিন মহিলা আলিম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ কালিগঞ্জে ৫৫টি মন্ডপে তৈরী হচ্ছে দূর্গাপ্রতিমা বিশেষ আকার্ষণ আমিয়ান মন্ডপে শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি স্বদেশ এর আয়োজনে আন্ত: স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত বর্ণাঢ্য আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলো গোবিপ্রবি প্রশাসন সাতক্ষীরার সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া খু ন, গ্রে প্তা র কৃত নাহিদ ও শিপন ৫ দিনের রি মা ণ্ডে ডুমুরিয়া উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক নিলয়কে সংবর্ধনা সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে শাঁখরা বেইলি ব্রিজ সংস্কার কাজের উদ্বোধন

তালায় ৩ বাড়িতে আগুন লাগে ভস্মীভূত

সেলিম হায়দার, তালা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ জানুয়ারী, ২০২১
  • ৫০৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরা তালায় রান্না করা চুলার আগুন থেকে বসতবাড়িসহ ৩টি বাড়ি আগুনে ভস্মীভূত হয়েছে। এতে নগদ টাকাসহ প্রায় ৪ থেকে ৫ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে।

শুক্রবার (১ জানুয়ারী ২০২০) দুপুরে তালা সদর ইউনিয়নের আলাদীপুর গ্রামের সোনাই মোড়লের ছেলে আমজাদ মোড়ল, লিয়াকত মোড়ল ও মেয়ে রাশিদা বেগমের বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোঃ রফিকুল ইসলাম, তালা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরদার জাকির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওবায়দুল হক, জাতপুর বাজার কমিটির সভাপতি আমজাদ হোসেন টিক্কাসহ পুলিশ ক্যাম্পের সদস্যবৃন্দ।

তালা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরদার জাকির হোসেন জানান, আলাদিপুর জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করে বের হতেই তিনি আগুন আগুন বলে চিৎকার শুনতে পান। এ সময় তিনিসহ এলাকাবাসী দৌঁড়ে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা। তবে তার আগেই আগুনে একই পরিবারে ৩ টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সুযোগ সুবিধা দেয়ার আশ্বাস প্রদান করেন তিনি।

ভূক্তভোগিরা জানান, শুক্রবার দুপুরে রান্না করা চুলার আগুন থেকে প্রথমে সূত্রপাত। পরে কোন কিছু বুঝে ওঠার আগেই পর পর তিনটি বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। এদিকে তাৎক্ষনিকভাবে নিঃস্ব পরিবারগুলোকে সহায়তার জন্য হাত বাড়িয়ে দেন তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!