প্রিন্ট এর তারিখঃ মে ১৪, ২০২৬, ১২:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১২, ২০২৬, ৪:২৩ পি.এম
দেবহাটার বিশ্ববিদ্যালয় পড়ুয়া ৩০ যুবকের প্রথম ভোট আনুষ্ঠানিকভাবে প্রদান, ভ্যানে করে মুড়ি বাতাসা বিতরণ

দীর্ঘ ১৮ বছর ভোটাধিকার থেকে বঞ্চিত থাকা সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়াসহ কয়েকটি গ্রামের বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ৩০ যুবক এলাকায় ফিরে এক সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন কেন্দ্রে ভোট প্রদান করেছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি '২৬) সকাল থেকে জীবনের প্রথম ভোট সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে প্রদান করে এলাকাবাসীর সাথে আনন্দের ভাগাভাগি করেন। এসময় তারা মুড়ি বাতাসা নিয়ে ভ্যানে উঠে বিভিন্ন কেন্দ্রে ভোট প্রদান করেন ও ঘুরে বেড়ান।
ভোট প্রদান শেষে আবেগ আপ্লুত হয়ে তরুণ ভোটররা বলেন, ১ হাজার ৪০০ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশের প্রথম ভোট সুষ্ঠভাবে দেওয়াই ছিল আমাদের অঙ্গীকার। তারা শহীদ ওসমান হাদীকে স্মরণ করে তার স্মৃতিকে ধরে রাখার আহবান জানান। একই সাথে দীর্ঘ দেড় যুগ পর একটি সুষ্ঠ নির্বাচনের আয়োজন করায় অন্তরর্তী সরকারকেও ধন্যবাদ জানান।
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.