শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
তালায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি অনুষ্ঠিত সাতক্ষীরার জননন্দিত নেতা মিঠু খানের পৌর নির্বাচনে মেয়র পদে বিএনপির মনোনয়ন চাই স্থানীয় নেতাকর্মীরা দেবহাটায় অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ সুন্দরবনের কু খ্যা ত ডা কা ত জোনাব বা হি নী র তিন সদস্য অ স্ত্র ও গো লা বা রু দসহ আ ট ক সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে ট্রাক শ্রমিক ইউনিয়নের শুভেচ্ছা বিনিময় তালা উপজেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটি অনুমোদন সদস্য সচিব হলেন এম মফিদুল হক লিটু কালিগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মনোনীত হলেন শেখ সাইফুল বারী সফু তালায় পিচ ঢালাই কাজের উদ্বোধন   টেকসই ও আধুনিক পৌর নগর গঠনে গোপালগঞ্জে ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরার কৃতি সন্তান আমিনুর রহমান আমিন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছার জোয়ার

মাগুরা বৌ বাজারে লাবসা ইউপি চেয়ারম্যান প্রার্থী এ্যাড. শাহনওয়াজ’র নির্বাচনী গণসংযোগ ও মাস্ক বিতরণ

মাহফিজুল ইসলাম আককাজ, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০
  • ৩৫৩ বার পড়া হয়েছে

আসন্ন সাতক্ষীরা সদরের ১৩নং লাবসা ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ সামনে রেখে নির্বাচনী গণসংযোগ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী মাস্ক বিতরণ করেছে লাবসা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী ১৩নং লাবসা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এ্যাড. শেখ মুস্তাফিজুর রহমান শাহনওয়াজ।

বুধবার (৩০ ডিসেম্বর ২০২০) রাতে লাবসা ইউনিয়নের ০৮নং ওয়ার্ডের মাগুরা বৌ-বাজারে এন্তাজ আলী মোড়লের সভাপতিত্বে নির্বাচনী গণসংযোগ ও মাস্ক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লাবসা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী ১৩নং লাবসা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এ্যাড. শেখ মুস্তাফিজুর রহমান শাহনওয়াজ।

এসময় তিনি ঐ এলাকার সকলের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং লাবসা ইউপি চেয়ারম্যান প্রার্থী হিসাবে দোয়া ও আশির্বাদ কামনা করেন। তিনি বলেন, এই শীতে মহামারী করোনা ভাইরাসের প্রকোপ বাড়ার সম্ভাবনা রয়েছে। করোনা প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই। সেজন্য জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী করোনা ভাইরাসের সংক্রমণ রোধে জনসচেতনতার লক্ষ্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী মাস্ক বিতরনের উদ্যোগ নিয়েছি। করোনার সংক্রমণ রোধে সকলকে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রাখা ও মাস্ক ব্যবহার নিশ্চিত করার আহবান জানান তিনি।’ এসময় লাবসা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী ১৩নং লাবসা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এ্যাড. শেখ মুস্তাফিজুর রহমান শাহনওয়াজ ০৮নং ওয়ার্ডের মাগুরা বৌ-বাজার ও ফুলবাড়ি সবুজ সংঘ এলাকায় ৩ শতাধিক মানুষের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী মাস্ক বিতরণ করেন। নির্বাচনী গণসংযোগ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী মাস্ক বিতরণকালে উপস্থিত ছিলেন মাওলানা সিরাজুল ইসলাম, নিরান সাধু, শেখ ইব্রহীম হোসেন, শামিমুল ইসলাম ডাবলু, নিরঞ্জন, আব্দুল করিম চেীকিদার, হরিদাস পাল, রনজিত পাল, নুর আলী ও আশরাফ আলী প্রমুখ। এসময় দলীয় ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!