শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম :
তালায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি অনুষ্ঠিত সাতক্ষীরার জননন্দিত নেতা মিঠু খানের পৌর নির্বাচনে মেয়র পদে বিএনপির মনোনয়ন চাই স্থানীয় নেতাকর্মীরা দেবহাটায় অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ সুন্দরবনের কু খ্যা ত ডা কা ত জোনাব বা হি নী র তিন সদস্য অ স্ত্র ও গো লা বা রু দসহ আ ট ক সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে ট্রাক শ্রমিক ইউনিয়নের শুভেচ্ছা বিনিময় তালা উপজেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটি অনুমোদন সদস্য সচিব হলেন এম মফিদুল হক লিটু কালিগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মনোনীত হলেন শেখ সাইফুল বারী সফু তালায় পিচ ঢালাই কাজের উদ্বোধন   টেকসই ও আধুনিক পৌর নগর গঠনে গোপালগঞ্জে ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরার কৃতি সন্তান আমিনুর রহমান আমিন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছার জোয়ার

বেতন গ্রেড পরির্বতনসহ ৫ দফা দাবীতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীদের সাতক্ষীরায় মানববন্ধন 

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০
  • ৫০২ বার পড়া হয়েছে
বেতন গ্রেড পরির্বতনসহ ৫ দফা দাবীতে বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারীরা সাতক্ষীরায় মানববন্ধন কর্মসুচি পালন করেছে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণির কর্মচারী পরিষদ সাতক্ষীরা সদর উপজেলা শাখার আয়োজনে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সদর উপজেলা পরিষদের সামনে উক্ত মানববন্ধন কর্মসুচি পালিত হয়।
সংগঠনটির সভাপতি মোকলেছুর রহমানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক একরামুল কবিরের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক জুলফিক্কার আলী, কবিরুল ইসলাম, আলতাফ হোসেন, জহিরুল ইসলাম, সুব্রত মজুমদার, মোমিনুর রহমান, নির্মল কুমার মন্ডল প্রমূখ।
বক্তারা এ সময় বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারীদের বেতন গ্রেড পরির্বতনসহ ৫ দফা দাবী বাস্তবায়নের জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধন শেষে তারা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, সদর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের মাধ্যমে প্রধান মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!