
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৪ জানুয়ারী '২৬) বিকালে সাতক্ষীরা মেডিকেল কলেজের সামনে পৌরসভার ৬ নং ওয়ার্ড বিএনপি'র আয়োজনে ওয়ার্ড বিএনপির সভাপতি মনতাজ আলীর সভাপতিত্বে ও পৌরসভার ৬নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি আসাদুজ্জামান খোকনের সঞ্চালনায় আলোচনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর- দেবহাটা) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের কান্ডারী আলহাজ্ব মো. আব্দুর রউফ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেশের জনগণ এত বেশি ভালোবাসে ৭/৮ ঘন্টা দাঁড়িয়ে থেকে জানাজা না পড়ে বাড়ি ফেরেনি। ইজ্জত দেওয়ার মালিক মহান আল্লাহ। সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করবেন। মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.