বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাইমারী স্কুলে শিক্ষক আছেন ৮ জন তবুও ক্লাস নেয় পিয়ন! উপকূলে জলবায়ু অভিযোজনে কারিতাসের বার্ষিক সমাবেশ বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সাতক্ষীরার দুই দল ফাইনালে সাংবাদিক এম জিললুর রহমানের খালার মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন দেবহাটা ভূমিসেবা মেলা উপলক্ষে র‌্যালি আলোচনা সভা দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময় দেশব্যাপী নারী ও কন্যা নি র্যা ত নে র বি রু দ্ধে সাতক্ষীরায় বি ক্ষো ভ সমাবেশ ধ র্মী য় অ নু ভূ তি তে আ ঘা তে র অ ভি যো গে সাতক্ষীরায় শিক্ষক গ্রে প্তা র সুন্দরবনে জেলেকে গু লি করে হ ত্যা: ‘প্রকৃত দোষীদের শাস্তি হবেই’-নিহত পরিবারকে আশ্বস্ত করলেন বন প্রতিমন্ত্রী সাতক্ষীরায় ভিটাবাড়ি থেকে উ চ্ছে দ করতে নিরীহ ব্যক্তিকে মি থ্যা মা ম লা য় জড়িয়ে হ য় রা নি র প্র তি বা দে সংবাদ সম্মেলন

ঢাকায় পাচারকালে কালিগঞ্জে ৪৮ বোতল ফেন্সিডিলসহ এক পাচারকারি গ্রেপ্তার

রঘুনাথ খাঁ, জেষ্ঠ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০
  • ৩৪৮ বার পড়া হয়েছে

পরিবহনযোগে ঢাকায় পাচারকালে ভারতীয় ৪৮ বোতল ফেনসিডিলসহ এক পাচারকারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার সকাল সাড়ে আটটার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার হিজলা মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতের নাম নিজামউদ্দিন ওরফে রাসেল (২৪)। সে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নের মানিকপুর গ্রামের আব্দুল বারীর ছেলে।

কালিগঞ্জ থানার উপপরিদর্শক জিয়াত আলী জানান, ফেনিসিডিলর একটি বড় চালান শ্যামনগর থেকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে মর্মে তিনি খবর পান। এরই ভিত্তিতে সহকারি উপপরিদর্শক তারককে নিয়ে তিনি রবিবার সকাল সাড়ে আটটার দিকে কালিগঞ্জ- সাতক্ষীরা সড়কের হিজলা মোড় এলাকা থেকে ঢাকাগামি সুমন ডিলাক্স (সুপার ডিলাক্স ঢাকা মেট্রো-ব-১৫-৬৪০৮) পরিবহনটি থামানো হয়। পরিবহন অবস্থানকারি নিজামউদ্দিন ওরফ রাসেলকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে পরিবহনের ব্যাংক রাখা তিনটি বান্ডেিলে ৪৮ বোতল ফিনসিডিল উদ্ধার করা হয়। এ সময় গ্রেপ্তার করা হয় নিজামউদ্দিনকে। জিজ্ঞাসাবাদে নিজামউদ্দিন জানায় জনৈক হাফিজ শ্যামনগরের ভৌড়ার মোড় থেকে তাকে ফেনসিডিল দেয়। ওই ফেন্সিডিল তাকে ঢাকায় পৌঁছে দিলে পাঁচ হাজার টাকা দেওয়া হতো। এর আগে সে কয়েকবার হাফিজের ফেন্সিডিল ঢাকায় নিয়ে গেছে।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হুসেন জানান, এ ঘটনায় সহকারি উপপরিদর্শক তারেক বাদি হয়ে নিজামউদ্দিন ওরফে রাসেলসহ দু’জনের নাম উল্লেখ করে রবিবার দুপুরে থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেছেন। নিজামউদ্দিনকে বিকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!