বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাইমারী স্কুলে শিক্ষক আছেন ৮ জন তবুও ক্লাস নেয় পিয়ন! উপকূলে জলবায়ু অভিযোজনে কারিতাসের বার্ষিক সমাবেশ বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সাতক্ষীরার দুই দল ফাইনালে সাংবাদিক এম জিললুর রহমানের খালার মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন দেবহাটা ভূমিসেবা মেলা উপলক্ষে র‌্যালি আলোচনা সভা দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময় দেশব্যাপী নারী ও কন্যা নি র্যা ত নে র বি রু দ্ধে সাতক্ষীরায় বি ক্ষো ভ সমাবেশ ধ র্মী য় অ নু ভূ তি তে আ ঘা তে র অ ভি যো গে সাতক্ষীরায় শিক্ষক গ্রে প্তা র সুন্দরবনে জেলেকে গু লি করে হ ত্যা: ‘প্রকৃত দোষীদের শাস্তি হবেই’-নিহত পরিবারকে আশ্বস্ত করলেন বন প্রতিমন্ত্রী সাতক্ষীরায় ভিটাবাড়ি থেকে উ চ্ছে দ করতে নিরীহ ব্যক্তিকে মি থ্যা মা ম লা য় জড়িয়ে হ য় রা নি র প্র তি বা দে সংবাদ সম্মেলন

খানবাহাদুর আহছানউল্লা পুরস্কার পেলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক একরাম হোসেন

✍️ মোঃ হাফিজুল ইসলাম📝 নিজস্ব প্রতিবেদক ✅
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৭২ বার পড়া হয়েছে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিশিষ্ট গবেষক ড. একরাম হোসেন এ বছর খানবাহাদুর আহছানউল্লা পুরষ্কার পেয়েছেন। খানবাহাদুর আহছানউল্লা (র.)-এর জীবন ও কর্ম, শিক্ষাদর্শন, নৈতিকতা ও আধ্যাত্মিক চিন্তাধান আধুনিক গবেষণার মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে উপস্থাপনের জন্য তাঁকে এ পুরস্কার প্রদান করা হয়।

শনিবার (২৭ ডিসেম্বর ‘২৫) দুপুর ১২টায় নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের আয়োজনে পাক রওজা শরীফ প্রাঙ্গনে নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব এ এইচ এম মাহফুজুল হকের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মো. রেজাউল করিম।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা খানবাহাদুর আহ্ছানউল্লা ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ডক্টর মো. আনিসুর রহমান, সেমিনারে মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মো. আহসানুল হাদী, আলোচক হিসেবে বক্তব্য রাখেন কবি ও সাহিত্যিক অধ্যাপক কাজী আজিজুর রহমান, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সদস্য ইকবাল মাসুদ, প্রবন্ধ পাঠ করেন খান বাহাদুর আহ্ছানউল্লা ইনস্টিটিউটের মহাপরিচালক প্রবন্ধকার এএফএম এনামুল হক, সেবা ও তথ্য উপস্থাপন করেন নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সহসভাপতি আলহাজ্ব মো. সাইদুর রহমান প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক আলহাজ্ব ডক্টর কাজী আলী আজম। খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) পুরস্কার ২০২৫ পেয়েছেন রাজশাহী ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর মোঃ একরাম হোসেন। এ সময় তাকে ১ ভরি ওজনের স্বর্ণের মেডেল, ক্রেস্ট ও নগদ এক লক্ষ টাকা পুরস্কার হিসেবে প্রদান করা হয়। এসময় হযরত খান বাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর ভক্তবৃন্দসহ এলাকার মুসুল্লীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন খান বাহাদুর আহ্ছানউল্লা ইনস্টিটিউটের পরিচালক মোঃ মনিরুল ইসলাম।

উল্লেখ্য প্রতি দুই বছর অন্তর নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশন জাতীয় পর্যায়ের এই পুরষ্কার প্রদান করে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!