বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাইমারী স্কুলে শিক্ষক আছেন ৮ জন তবুও ক্লাস নেয় পিয়ন! উপকূলে জলবায়ু অভিযোজনে কারিতাসের বার্ষিক সমাবেশ বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সাতক্ষীরার দুই দল ফাইনালে সাংবাদিক এম জিললুর রহমানের খালার মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন দেবহাটা ভূমিসেবা মেলা উপলক্ষে র‌্যালি আলোচনা সভা দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময় দেশব্যাপী নারী ও কন্যা নি র্যা ত নে র বি রু দ্ধে সাতক্ষীরায় বি ক্ষো ভ সমাবেশ ধ র্মী য় অ নু ভূ তি তে আ ঘা তে র অ ভি যো গে সাতক্ষীরায় শিক্ষক গ্রে প্তা র সুন্দরবনে জেলেকে গু লি করে হ ত্যা: ‘প্রকৃত দোষীদের শাস্তি হবেই’-নিহত পরিবারকে আশ্বস্ত করলেন বন প্রতিমন্ত্রী সাতক্ষীরায় ভিটাবাড়ি থেকে উ চ্ছে দ করতে নিরীহ ব্যক্তিকে মি থ্যা মা ম লা য় জড়িয়ে হ য় রা নি র প্র তি বা দে সংবাদ সম্মেলন

সাতক্ষীরা-০৩ আসনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়ন সংগ্রহ করলেন কাজী আলাউদ্দীন

✍️আলতাফ হোসেন বাবু✅
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতক্ষীরা-০৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ধানের শীষের কান্ডারী বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি কাজী আলাউদ্দীন।  

বুধবার (২৪ ডিসেম্বর ‘২৫) বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দায়িত্ব প্রাপ্তকর্মকর্তা  মোঃ বেলায়েত হোসেন, আব্দুস সাত্তার পাটোয়ারীর নিকট  থেকে বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেন জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আস্থাভাজন সংসদ সদস্য প্রার্থী ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি কাজী আলাউদ্দীন।

এসময় ধানেরশীষ প্রতিকে সংসদ সদস্য প্রার্থী কাজী আলাউদ্দীন বলেন, গণতন্ত্র পুন:উদ্ধার করতে এবং আগামীর উন্নত বাংলাদেশ গড়তে ঐক্য, সম্প্রীতি ও সমন্বিত উন্নয়নের অঙ্গীকার নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ হোক সকলের প্রতিক।  

আমি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার কালিগঞ্জ-আশাশুনি উপজেলার সকল স্তরের সাধারণ মানুষের কাছে ধানেরশীষের পক্ষে দোয়া ও আশির্বাদ কামনা করছি।  

এসময় কালিগঞ্জ ও আশাশুনি উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, কৃষক দল সহ এর অঙ্গ ও সহযোগি সংগঠনের শতশত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!