বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাইমারী স্কুলে শিক্ষক আছেন ৮ জন তবুও ক্লাস নেয় পিয়ন! উপকূলে জলবায়ু অভিযোজনে কারিতাসের বার্ষিক সমাবেশ বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সাতক্ষীরার দুই দল ফাইনালে সাংবাদিক এম জিললুর রহমানের খালার মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন দেবহাটা ভূমিসেবা মেলা উপলক্ষে র‌্যালি আলোচনা সভা দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময় দেশব্যাপী নারী ও কন্যা নি র্যা ত নে র বি রু দ্ধে সাতক্ষীরায় বি ক্ষো ভ সমাবেশ ধ র্মী য় অ নু ভূ তি তে আ ঘা তে র অ ভি যো গে সাতক্ষীরায় শিক্ষক গ্রে প্তা র সুন্দরবনে জেলেকে গু লি করে হ ত্যা: ‘প্রকৃত দোষীদের শাস্তি হবেই’-নিহত পরিবারকে আশ্বস্ত করলেন বন প্রতিমন্ত্রী সাতক্ষীরায় ভিটাবাড়ি থেকে উ চ্ছে দ করতে নিরীহ ব্যক্তিকে মি থ্যা মা ম লা য় জড়িয়ে হ য় রা নি র প্র তি বা দে সংবাদ সম্মেলন

কাজী আলাউদ্দীনের নেতৃত্বে ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছেন কালিগঞ্জ ও আশাশুনি বিএনপির ১২শ নেতৃবৃন্দ

✍️আলতাফ হোসেন বাবু✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৩ বার পড়া হয়েছে

লিডার আসছে, দীর্ঘ ১৭ বছর প্রবাস জীবনের অবসান ঘটিয়ে আগামী ২৫ ডিসেম্বর স্বদেশ প্রত্যাবর্তন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত দলটির নেতাকর্মীদের মধ্যে বইছে আনন্দ আর উদ্দীপনার ঢেউ। দলের এই শীর্ষ নেতাকে যথাযোগ্য সম্মান ও বিশাল জনসমাগমের মধ্য দিয়ে বরণ করে নিতে ইতিমধ্যেই শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সাতক্ষীরার কালিগঞ্জ ও আশাশুনি উপজেলায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান কে বরণ করতে এবং সংবর্ধনা দিতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-০৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি কাজী আলাউদ্দীনের নেতৃত্বে আশাশুনির আনুলিয়া, আশাশুনি, বড়দল, বুধহাটা, দরগাপুর, কাদাকাটি, খাজরা, কুল্যা, প্রতাপনগর, শোভনালী এবং শ্রীউলা এবং কালিগঞ্জ উপজেলার ভারা সিমলা, বিষ্ণুপুর, চম্পাফুল, দক্ষিণ শ্রীপুর, ধলবাড়িয়া, কৃষ্ণনগর, কুশলিয়া, মথুরেশপুর, মৌতলা, নলতা, রতনপুর, তারালী ইউনিয়ন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে বড় একটি বহর। এ বহরে ১২০০ নেতা-কর্মী যোগ দিবেন। ২৩ ডিসেম্বর মঙ্গলবার রাত ৮টায় কালিগঞ্জ ও আশাশুনি থেকে বিএনপির নেতা-কর্মীদের এই বহর রওনা হবে।

এব্যাপারে সাতক্ষীরা ০৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি কাজী আলাউদ্দীনের জ্যেষ্ঠপুত্র ও সাতক্ষীরা-০৩ আসনে বিএনপির সোসাল ও মিডিয়া ম্যানেজার কাজী সাজিদুর রহমান সাংবাদিকদের জানান, দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২৫ ডিসেম্বর স্বদেশ প্রত্যাবর্তন করবে। তাকে বরণ করতে কালিগঞ্জ ও আশাশুনি থেকে ১০ টি বাস, ১০টি মাইক্রোবাস প্রস্তুত করা হয়েছে। এছাড়া পরিবহণ সংকটের কারণে ১০ টির বেশি প্রাইভেট গাড়ি যাবে ওই বহরে। মঙ্গলবার রাত ৮টার সময় আশাশুনি এবং কালিগঞ্জ থেকে রওনা হয়ে সাতক্ষীরা বিনেরপোতা বাইপাস সড়ক বিসিক এলাকায় মিলিত হয়ে বড় বহরটি ঢাকার উদ্দেশ্যে রওনা হবে।

কাজী সাজেদুর রহমান আরো জানান, ইতোমধ্যে মঙ্গলবার সকালে আশাশুনির প্রতাপতনগর থেকে শতাধিক নেতা-কর্মী ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। মঙ্গলবার রাত ৮টায় কাজী আলাউদ্দীনের নেতৃত্বে বড় বহর রওনা হবে। এর মধ্যে আমার নিজস্ব তত্বাবধানে ৪০০ নেতা-কর্মীর থাকা-খাওয়ার জন্য রূপগঞ্জে আমার ফেক্টরীর সাথে গেস্টহাউজ প্রস্তুত করা হয়েছে। যেহেতু একদিন আগে থেকে দলীয় নেতৃবৃন্দ ঢাকায় অবস্থান করবেন তাই তাদের জন্য আলাদা ব্যবস্থা করেছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন সফল করতে সাতক্ষীরা সহ দেশবাসীদের কাছে দোয়া কামনা করেছেন কাজী সাজেদুর রহমান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!