বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাইমারী স্কুলে শিক্ষক আছেন ৮ জন তবুও ক্লাস নেয় পিয়ন! উপকূলে জলবায়ু অভিযোজনে কারিতাসের বার্ষিক সমাবেশ বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সাতক্ষীরার দুই দল ফাইনালে সাংবাদিক এম জিললুর রহমানের খালার মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন দেবহাটা ভূমিসেবা মেলা উপলক্ষে র‌্যালি আলোচনা সভা দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময় দেশব্যাপী নারী ও কন্যা নি র্যা ত নে র বি রু দ্ধে সাতক্ষীরায় বি ক্ষো ভ সমাবেশ ধ র্মী য় অ নু ভূ তি তে আ ঘা তে র অ ভি যো গে সাতক্ষীরায় শিক্ষক গ্রে প্তা র সুন্দরবনে জেলেকে গু লি করে হ ত্যা: ‘প্রকৃত দোষীদের শাস্তি হবেই’-নিহত পরিবারকে আশ্বস্ত করলেন বন প্রতিমন্ত্রী সাতক্ষীরায় ভিটাবাড়ি থেকে উ চ্ছে দ করতে নিরীহ ব্যক্তিকে মি থ্যা মা ম লা য় জড়িয়ে হ য় রা নি র প্র তি বা দে সংবাদ সম্মেলন

মনোনয়ন সংগ্রহ করলেন সাতক্ষীরা-০৩ আসনে ধানের শীষের প্রার্থী কাজী আলাউদ্দীন

✍️আলতাফ হোসেন বাবু✅
  • প্রকাশের সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৩ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়তে সাতক্ষীরা ০৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি কাজী আলাউদ্দীন মনোনয়ন সংগ্রহ করেছেন।

রবিবার (২১ ডিসেম্বর’২৫) দুপুর ১২ টার সময় সাতক্ষীরা জেলা রিটার্নিং অফিসার মিজ্ আফরোজা আখতার এর কাছ থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়। বিএনপি মনোনীত সাতক্ষীরা ০৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি কাজী আলাউদ্দীনের পক্ষে সাতক্ষীরা জেলা রিটার্নিং অফিসার মিজ আফরোজা আখতার এর কাছ থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন কালিগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান শিমুল ও কালিগঞ্জ উপজেলা কৃষকদলের আহ্বায়ক মোঃ রোকনুজ্জামান।

জাতীয় নির্বাচনে জয়লাভ করতে এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর হাত কে শক্তিশালী করতে  এর আগে কাজী আলাউদ্দীন কালিগঞ্জ ও আশাশুনি উপজেলা এবং প্রত্যেকটি ইউনিয়ন পর্যায়ে ধানেরশীষ প্রতিকে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধ করে নির্বাচনী জনসভা, সনাতন ধর্মালম্বীদের সাথে উঠান বৈঠক এবং গণসংযোগ করে সাধারণ মানুষের কাছে দোয়া ও মূল্যবান ভোট প্রার্থনা করেন।  

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!