শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও আমের চারা বিতরণ সাতক্ষীরার আয়েনউদ্দিন মহিলা আলিম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ কালিগঞ্জে ৫৫টি মন্ডপে তৈরী হচ্ছে দূর্গাপ্রতিমা বিশেষ আকার্ষণ আমিয়ান মন্ডপে শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি স্বদেশ এর আয়োজনে আন্ত: স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত বর্ণাঢ্য আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলো গোবিপ্রবি প্রশাসন সাতক্ষীরার সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া খু ন, গ্রে প্তা র কৃত নাহিদ ও শিপন ৫ দিনের রি মা ণ্ডে ডুমুরিয়া উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক নিলয়কে সংবর্ধনা সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে শাঁখরা বেইলি ব্রিজ সংস্কার কাজের উদ্বোধন

কালিগঞ্জের নলতা শরীফে সংক্ষিপ্ত সফর করলেন খুলনা রেঞ্জের ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দীন

হাফিজুর রহমান শিমুল, কালিগঞ্জ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০
  • ৩৬৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরা কালিগঞ্জের নলতা শরীফে আসলেন খুলনা বিভাগের ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দীন (বিপিএম বার)। আহছানিয়া মিশন কর্তৃপক্ষ ও সফরসঙ্গীদের ফুলেল শুভেচ্ছা জানান।

শনিবার (২৬ ডিসেম্বর ২০২০) বিকালে তিনি সংক্ষিপ্ত সময়ের এই সফরে মিশন কর্তৃপক্ষ ও স্থানীয়দের সাথে মতবিনিময় করেন, নলতা শরীফ শাহী মসজিদে মাগরিবের নামাজ আদায় করেন ও হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর মাজার শরীফ জিয়ারত করেন এবং মিশন কর্তৃপক্ষের মেহমানদারিতে অংশগ্রহণ করেন। মিশনের পক্ষ থেকে আগত অতিথিদেরকে ফুলেল শুভেচছা জানানো ও মিশনের পক্ষ থেকে পীর কেবলা রচিত কিছু গ্রন্থাবলী প্রদানের পাশাপাশি ডিআইজিকে মিশনের বিভিন্ন কর্মকান্ড সম্পর্কে ধারণা দেন নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সভাপতি আলহাজ্ব অধ্যাপক ডা.আ ফ ম রুহুল হক (এমপি)। তাকে বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করেন খানবাহাদুর আহছানউল্লা ইন্সটিটিউট এর পরিচালক প্রভাষক মো: মনিরুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মির্জা সালাউদ্দিন, কালিগঞ্জ-দেবহাটার এ এস পি সার্কেল শেখ ইয়াছিন আলী, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো.দেলোয়ার হুসেন সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্জ মো.এনামুল হক খোকন, কর্মকর্তা আলহাজ্জ মো. মালেকুজ্জামান, ঢাকা অাহছানিয়া মিশনের হেল্থ সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, সংবাদকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!