
সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে বুধবার (১৭ ডিসেম্বর '২৫) পরিসেবা ভিত্তিক অর্ধবার্ষিক লবি সভা অনুষ্ঠিত হয়।
ইউরোপিয়ান ইউনিয়ন ও খ্রীষ্টান এইডের অর্থায়নে, মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় এবং উইমেন জব ক্রিয়েশন সেন্টারের বাস্তবায়নে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু।
প্রকল্প সমন্বয়কারী কাজী বাবর আলীর সঞ্চালনায় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রতিনিধি দেবকী রানী রায়, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এফপিআই মোঃ মোসলেম শেখ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা পলী রানী হাজরা, পশু চিকিৎসক আমিরল ইসলামসহ বিভিন্ন ওয়ার্ডের ইউপি মেম্বার, ব্যবসায়ী, সমাজকর্মীবৃন্দ। তাছাড়া বিভিন্ন নারী দলের প্রতিনিধিসহ মোট ৩০ লবি সভায় অংশগ্রহণ করেন। সহযোগিতায় ছিলেন জালালপুর ও মাগুরা ইউনিয়নের ফিল্ড ভলেন্টিয়ার প্রশান্ত কুমার ঘোষ এবং তানজিলা তানজিলা খাতুন।