বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাইমারী স্কুলে শিক্ষক আছেন ৮ জন তবুও ক্লাস নেয় পিয়ন! উপকূলে জলবায়ু অভিযোজনে কারিতাসের বার্ষিক সমাবেশ বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সাতক্ষীরার দুই দল ফাইনালে সাংবাদিক এম জিললুর রহমানের খালার মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন দেবহাটা ভূমিসেবা মেলা উপলক্ষে র‌্যালি আলোচনা সভা দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময় দেশব্যাপী নারী ও কন্যা নি র্যা ত নে র বি রু দ্ধে সাতক্ষীরায় বি ক্ষো ভ সমাবেশ ধ র্মী য় অ নু ভূ তি তে আ ঘা তে র অ ভি যো গে সাতক্ষীরায় শিক্ষক গ্রে প্তা র সুন্দরবনে জেলেকে গু লি করে হ ত্যা: ‘প্রকৃত দোষীদের শাস্তি হবেই’-নিহত পরিবারকে আশ্বস্ত করলেন বন প্রতিমন্ত্রী সাতক্ষীরায় ভিটাবাড়ি থেকে উ চ্ছে দ করতে নিরীহ ব্যক্তিকে মি থ্যা মা ম লা য় জড়িয়ে হ য় রা নি র প্র তি বা দে সংবাদ সম্মেলন

কালিগঞ্জে মি থ্যা ও ষ ড় য ন্ত্র মু ল ক অ প বা দে র প্রতিকার চেয়ে বৃদ্ধার সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

✍️মাহবুবুর রহমান📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জে নিজ রেকডিও জমিতে ব্যাক্তি উদ্যোগে নির্মান করা রাস্তা ব্যবহারে বাঁধা দেওয়ায় ষড়যন্ত্র মুলক মিথ্যাচার ও বানোয়াট অভিযোগ দায়ের করে হয়রানীর অভিযোগে সাতষট্টি বছরের বৃদ্ধার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর ‘২৫) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেণ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার পারুলগাছা গ্রামের মৃত আক্কাজ আলী গাজীর ছেলে মোঃ শাহাদাৎ হোসেন গাজী (৬৭)।

তিনি অভিযোগ করে বলেন- পারুলগাছা গ্রামের মৃত ইউসুফ গাজীর ছেলে বহুল বিতর্কিত জামাল গাজী (৪৬), তালেব গাজী (৫৬), তালেব গাজীর ছেলে হাসান গাজী (৩৫) ও মৃত মোজাম গাজীর ছেলে আকবার হোসেন (৫৮) গং অতিব দুর্দান্ত, এলাকায় শান্তি বিনষ্টকারী ও পরসম্পদ লোভী। জামালউদ্দীন সম্পুর্ন উদ্দেশ্যমুলকভাবে পূর্ব পরিকল্পিতভাবে সমাজে আমাকে এবং আমার পরিবারের সদস্যদের হেয় করতে গত ৭/১২/২৫ তারিখ সকালে তার স্ত্রী ও শিশু কন্যাকে দিয়ে একটি নাটক সাজিয়ে ডাকচিৎকার করতে থাকে। এসময়ে পূর্বে সাজানো নাটকের অংশ হিসাবে উল্লেখিত ব্যাক্তিরাসহ তাদের দোসররা আমাকে লক্ষ্য করে বিশ্রী ভাষায় গালাগালী করতে থাকে। আমার এই সাতষট্টি বছর বয়সে তারা যে অপবাদ দিয়ে আমাকে তুচ্ছ, তাচ্ছিল্য আর হামলা, মামলার ভয় দেখানোসহ হাত পা ভেঙ্গে দেওয়ার ভয় দেখায়। তারই অংশ হিসাবে আমার বিরুদ্ধে গত ৭/১২/২৫ তারিখে কালিগঞ্জ থানায় একটি মিথ্যা ও সাজানো অভিযোগ দায়ের করে। মিথ্যা বানোয়াট সেই অভিযোগকে পুঁজি করে আমার বিরুদ্ধে অভয়নগর পত্রিকাসহ কয়েকটি পত্রিকা ও অনলাইন পোর্টালে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করে আমার দীর্ঘদিনের অর্জিত সন্মানহানীসহ সমাজে হেয় করে চলেছে। এমনকি আমার পুকুরে বিষদিয়ে ক্ষতিসাধন করাসহ বিভিন্ন ক্ষয়ক্ষতি করে আসছে।

ভুক্তভোগী সাহাদাৎ হোসেন গাজী তার ইজ্জত সন্মান রক্ষায় মিথ্যাচার আর নানান ষড়যন্ত্রের প্রতিকারে সাতক্ষীরা জেলা প্রশাসক ও সাতক্ষীরা পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!