প্রিন্ট এর তারিখঃ মে ৩, ২০২৬, ২:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৫, ২০২৫, ৮:৩৩ পি.এম
প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ১১ ডিসেম্বর বৃহস্পতিবার অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সাতক্ষীরার তথ্য, গত ১২ ডিসেম্বর দৈনিক যশোর বার্তা, দৈনিক অভয়নগরসহ কয়েকটি প্রিন্ট ও অনলাইন নিউজ পোর্টালে "আশাশুনিতে ইউপি সদস্যের আপত্তিকর ছবি ভাইরাল: নিন্দার ঝড়" শীর্ষক শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা আমার দৃষ্টিগোচর হয়েছে।
উক্ত সংবাদে আমাকে জড়িয়ে যে সকল তথ্য তুলে ধরা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রনোদিত।একটি কুচক্রী মহল আমার নিকট থেকে অবৈধ সুবিধা না পেয়ে ক্ষিপ্ত হয়ে আমাকে সামাজিক ভাবে হেও করার উদ্দেশ্যে এধরণের অপপ্রচারে লিপ্ত হয়েছে। প্রকৃত অর্থে ঐ ভিত্তিহীন সংবাদে যে তরুনীর বিষয়টি উল্লেখ করে এডিটিংএর মাধ্যমে যে আপত্তিকর ছবি ছড়ানো হচ্ছে, ঐ তরুণী আসলে আমার বৈধ স্ত্রী। শুধুমাত্র আমার প্রতিপক্ষরা ষড়যন্ত্রমূলক ভাবে আমাকে হয়রানি করতে এধরণের মনগড়া তথ্য সরবরাহ করে কিছু ছবি এডিটিং করে সংবাদটি প্রকাশ করিয়েছে। অন্য দিকে উক্ত সংবাদে আমাকে স্থানীয় আ’লীগ নেতা বানানো হয়েছে, এটাও সত্য নয়। আমি কখনো আওয়ামীলীগের রাজনীতি করিনি। আমি তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে সকল অনিয়ম ও দূর্নীতির উর্দ্ধে থেকে আমার এলাকার মানুষের সেবা করে চলেছি। তাই প্রকাশিত হওয়া মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রতিবাদকারি
জাহাঙ্গীর আলম
ইউপি সদস্য তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ,
আশাশুনি, সাতক্ষীরা।
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.