
করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আরো এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এনিয়ে, জেলায় করোনার উপসর্গ নিয়ে শুক্রবার পর্যন্ত মারা গেছেন অন্ততঃ ১৩৮ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৩১ জন। শুক্রবার সকালে মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত ওই ব্যক্তির নাম আব্দুল খালেক (৬৫)। তিনি সদর উপজেলার শাখরা কোমরপুর এলাকার মৃত মোন্তাজ মোড়লের ছেলে।
মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ রফিকুল ইসলাম জানান, জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্টে ও হার্টের রোগসহ করোনার নানা উপসর্গে নিয়ে ওই ব্যক্তি ২৪ ডিসেম্বর মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল সাড়ে ৮ টার দিকে তিনি মারা যান। তিনি আরো জানান, তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পিসিআর ল্যাবে পাঠানো হলেও এখনও পর্যন্ত তার রিপোর্ট পাওয়া যায়নি।
সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত বিষয়টি নিশ্চিত করে জানান, স্বাস্থ্যবিধি মেনে মৃত ওই ব্যক্তির লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.