
দাতা সংস্থা ইউরোপিয়ান ইউনিয়ন ও খ্রীষ্টান এইডের অর্থায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ও উইমেন জব ক্রিয়েশন সেন্টারের বাস্তবায়নে সাতক্ষীরার তালা উপজেলার শাহাপুর প্রকল্প অফিসের পৃথক প্রশিক্ষণ হলরুমে বুধবার ও বৃহস্পতিবার (২৬ ও ২৭ নভেম্বর'২৫) গাভী পালন বিষয়ে দুইদিন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষনে জালালপুর ও মাগুরা ইউনিয়নের দরিদ্র মহিলা দলের ১০ করে মোট ২০ জন সুবিধাভোগী অংশগ্রহণ করেন। সংস্থার নির্বাহী প্রধান আশরাফুন নাহার স্বাগত বক্তব্য রাখেন। ডাঃ মোঃ মাসুম বিল্লাহ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রশিক্ষনটি পরিচালনা করেন।
প্রশিক্ষণে গাভীর বাসস্থান, বিভিন্ন রোগব্যাধি, কারন, প্রতিকার, খাদ্য উপাদানসহ বিভিন্ন বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। সংস্থার নির্বাহী প্রধান স্বাগত সার্বিক সহযোগিতায় ছিলেন প্রকল্প সমন্বয়কারী কাজী বাবর আলী, প্রশান্ত কুমার ঘোষ, তানজিলা খাতুন, মনজিলা খাতুন, হাসি রানী কুন্ডু।