বুধবার, ১০ জুন ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাইমারী স্কুলে শিক্ষক আছেন ৮ জন তবুও ক্লাস নেয় পিয়ন! উপকূলে জলবায়ু অভিযোজনে কারিতাসের বার্ষিক সমাবেশ বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সাতক্ষীরার দুই দল ফাইনালে সাংবাদিক এম জিললুর রহমানের খালার মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন দেবহাটা ভূমিসেবা মেলা উপলক্ষে র‌্যালি আলোচনা সভা দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময় দেশব্যাপী নারী ও কন্যা নি র্যা ত নে র বি রু দ্ধে সাতক্ষীরায় বি ক্ষো ভ সমাবেশ ধ র্মী য় অ নু ভূ তি তে আ ঘা তে র অ ভি যো গে সাতক্ষীরায় শিক্ষক গ্রে প্তা র সুন্দরবনে জেলেকে গু লি করে হ ত্যা: ‘প্রকৃত দোষীদের শাস্তি হবেই’-নিহত পরিবারকে আশ্বস্ত করলেন বন প্রতিমন্ত্রী সাতক্ষীরায় ভিটাবাড়ি থেকে উ চ্ছে দ করতে নিরীহ ব্যক্তিকে মি থ্যা মা ম লা য় জড়িয়ে হ য় রা নি র প্র তি বা দে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর ‘২৫) বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহার সঞ্চলনায় ও সভাপতিত্বে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) এম শরিফ খান, জেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা আহবায়ক সিরাজুল ইসলাম, জেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা সদস্য সচিব মহিউদ্দীন সিদ্দিকী, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোনায়েম হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক আব্দুল বারী মোল্যা, সরকারি কেবিএ কলেজের প্রভাষক আবু তালেব মোল্যা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, দেবহাটা থানার এসআই লেলিন বিশ্বাস, বিজিবি প্রতিনিধি জাহাংগীর হোসেন ও আব্দুল খালেক, পল্লী বিদ্যুতের এজিএম স্বপন মন্ডল, আনসার ভিডিপি’র বৈশাখি বিশ্বাস, ছাত্র প্রতিনিধি মোজাহিদ বিন ফিরোজ, ইমরান বাশার প্রমুখ।

উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, সমাজসেবা অফিসার তরিকুল ইসলাম, কুলিয়া ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) প্রভাষ চন্দ্র মন্ডল, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বায়জিদ বোস্তামি উজ্বল, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাজল।

এসময় মাদক, চোরাচালান, বাল্যবিববাহ, ইফটিজিং প্রতিরোধে বিভিন্ন প্রস্তুতি গ্রহন করা হয়। একই সাথে অবৈধ যানবহনে অতিরিক্ত লোডে মাটি বহনকরার ফলে গ্রামীন রাস্তার ক্ষতি কমাতে মোবাইল কোর্ট পরিচালনা ও সরকারি খালে নেটপাটা অপসরেণের লক্ষে কার্যকরী ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয় সভায়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!