বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাইমারী স্কুলে শিক্ষক আছেন ৮ জন তবুও ক্লাস নেয় পিয়ন! উপকূলে জলবায়ু অভিযোজনে কারিতাসের বার্ষিক সমাবেশ বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সাতক্ষীরার দুই দল ফাইনালে সাংবাদিক এম জিললুর রহমানের খালার মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন দেবহাটা ভূমিসেবা মেলা উপলক্ষে র‌্যালি আলোচনা সভা দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময় দেশব্যাপী নারী ও কন্যা নি র্যা ত নে র বি রু দ্ধে সাতক্ষীরায় বি ক্ষো ভ সমাবেশ ধ র্মী য় অ নু ভূ তি তে আ ঘা তে র অ ভি যো গে সাতক্ষীরায় শিক্ষক গ্রে প্তা র সুন্দরবনে জেলেকে গু লি করে হ ত্যা: ‘প্রকৃত দোষীদের শাস্তি হবেই’-নিহত পরিবারকে আশ্বস্ত করলেন বন প্রতিমন্ত্রী সাতক্ষীরায় ভিটাবাড়ি থেকে উ চ্ছে দ করতে নিরীহ ব্যক্তিকে মি থ্যা মা ম লা য় জড়িয়ে হ য় রা নি র প্র তি বা দে সংবাদ সম্মেলন

তালায় রং তুলির আচঁড়ে সেজেছে ১৯৫টি মন্ডপ

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালায় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার প্রতিমাকে রং তুলির শেষ আচঁড়ের কাজ করতে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। একই সঙ্গে মন্ডপে চলছে সাজসজ্জার কাজও। পূজার সকল প্রস্তুতি শেষ করেছেন উপজেলা প্রশাসন ও উপজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ। ইতিমধ্যে ১৯৫ টি পূজামন্ডপের অনুকুলে সরকারীভাবে ৫০০ কেজি করে চাল প্রদান করা হয়েছে। দুর্গাপূজা উপলক্ষ্যে এলাকা জুড়ে উৎসবের আমেজ ও সাজ সাজ রব বিরাজ করছে।

তালা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র মজুমদার জানান, উপজেলার দুটি থানাধীন এলাকায় ১৯৫টি পূজা মন্ডপে দুর্গাপূজা উদযাপন হচ্ছে। আগামী ২৮ সেপ্টেম্বর, রবিবার ষষ্ঠী পূজার মাধ্যমে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। ২অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে শারদীয় দুর্গোৎসব।

তালা থানার ওসি মোঃ মাইনউদ্দিন ও পাটকেলঘাটা থানার ওসি শেখ শাহিনুর রহমান জানান, দুর্গাপূজায় আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বাত্মক চেষ্টা করা হবে। পূজাকে সামনে রেখে নজরদারি রাখতে উপজেলা প্রশাসনের ইউনিয়নভিত্তিক কন্ট্রোল রুম ও উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরের কন্ট্রোল রুম এবং প্রতিটি মন্ডপে দু’টি করে সিসি ক্যামেরা বসানো হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষায় তালা ও পাটকেলঘাটা থানা পুলিশের একাধিক চৌকস টিম তৎপর রয়েছেন। এবার সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ সদস্য, র‌্যাব, আনসারসহ গোয়েন্দা পুলিশের কঠোর নজর থাকবে। বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কঠোর হাতে দমন করা হবে বলে জানান তারা।

তালা উপজেলা নির্বাহী অফিসার দীপা রানী সরকার জানান, শান্তিপুর্ণভাবে পূজা পালনের জন্য প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে প্রতিটি মন্ডপের অনুকুলে ৫শত কেজি করে চাল বরাদ্দ প্রদান করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!