প্রিন্ট এর তারিখঃ মে ৪, ২০২৬, ৯:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৭, ২০২০, ২:৪৭ পি.এম
কালিগঞ্জে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার ও ক্ষমতায়নে কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কালিগঞ্জে সুবিধাবঞ্চিত জনগোষ্টীর অধিকার ও ক্ষমতায়ন প্রকল্পের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে অগ্রগতি সংস্থার আয়োজনে ও মানুষের জন্য ফাউন্ডেশনের বাস্তবায়নে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নাজিবুল আলম এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী। অগ্রগতি সংস্থার উপজেলা স্বমন্বয়কারী আব্দুস সালামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্যাহ আল মামুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণারানী চক্রবর্ত্তী, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সাংবাদিক সমিতির উপজেলা সভাপতি শেখ আনোয়ার হোসেন, তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, ধলবাড়ীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব গাজী ণওকাত হোসেন, কুশুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ এবাদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে প্রকল্পের মুল এজেন্ডা উপস্থানা করেণ অগ্রগতি সংস্থার পিসি অক্ষয় সরকার। কর্মশালায় অংশগ্রহন করেণ কালিগঞ্জ উপজেলা পর্যায়ে নির্বাচিত জনপ্রতিনিধি, সরকারি ও বেসরকারি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.