বুধবার, ১০ জুন ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাইমারী স্কুলে শিক্ষক আছেন ৮ জন তবুও ক্লাস নেয় পিয়ন! উপকূলে জলবায়ু অভিযোজনে কারিতাসের বার্ষিক সমাবেশ বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সাতক্ষীরার দুই দল ফাইনালে সাংবাদিক এম জিললুর রহমানের খালার মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন দেবহাটা ভূমিসেবা মেলা উপলক্ষে র‌্যালি আলোচনা সভা দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময় দেশব্যাপী নারী ও কন্যা নি র্যা ত নে র বি রু দ্ধে সাতক্ষীরায় বি ক্ষো ভ সমাবেশ ধ র্মী য় অ নু ভূ তি তে আ ঘা তে র অ ভি যো গে সাতক্ষীরায় শিক্ষক গ্রে প্তা র সুন্দরবনে জেলেকে গু লি করে হ ত্যা: ‘প্রকৃত দোষীদের শাস্তি হবেই’-নিহত পরিবারকে আশ্বস্ত করলেন বন প্রতিমন্ত্রী সাতক্ষীরায় ভিটাবাড়ি থেকে উ চ্ছে দ করতে নিরীহ ব্যক্তিকে মি থ্যা মা ম লা য় জড়িয়ে হ য় রা নি র প্র তি বা দে সংবাদ সম্মেলন

দেবহাটায় অ”স্ত্র ও গু”লিসহ এক বৃদ্ধ গ্রে”প্তার

✍️রঘুনাথ খাঁ📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

একটি ওয়ান শুটার গান ও তিন রাউণ্ড গুলিসহ পুলিশ এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর ‘২৫) রাত সাড়ে ১০টার দিকে সাতক্ষীরার দেবহাটা উপজেলার নোড়ার চকে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃতের নাম করিম পাড় (৬৮) ওরফে জাল করিম। তিনি দেবহাটার পারুলিয়া ইউনিয়নের নোড়ার চকের মৃত নূর আলীর ছেলে।

মামলার বিবরণে জানা যায়, নোড়ার চকের করিম পাড়ের ছেলে আরিফের কাছে অস্ত্র আছে খবর পেয়ে উপ-পরিদর্শক তন্ময় সাহাসহ পুলিশ সদস্যরা শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে সেখানে অভিযান চালায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় আরিফ ও আবুল হোসেনের ছেলে রিপনসহ অপর একজন। একপর্যায়ে বাথরুমের মধ্যে তল্লাশি চালিয়ে একটি পলিথিনে মুড়িয়ে রাখা একটি ওয়ান শুটার গান ও তিন রাউণ্ড গুলি উদ্ধার করা হয়।
শনিবার (১৩ সেপ্টেম্বর ‘২৫) বিকেলে আদালত চত্বরে করিম পাড় সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, খলিষাখালির ভূমিহীন জনপদ নিয়ে বিরোধকে কেন্দ্র করে গত ২৪ আগষ্ট প্রশাসনের সহায়তায় আদালতে স্বত্বহীন হওয়া জমির মালিকদের ভাড়াটিয়া সন্ত্রাসী আকরাম, গফুর, কালুসহ কয়েকজন তিন শতাধিক ভূমিহীন পরিবারকে সেখান থেকে উচ্ছেদ করে ওই ১৩১৮ বিঘা জমি দখলে নেয়। শুক্রবার বিকেল ৫টার দিকে আকরাম, গফুর, সাইফুল, রিয়াজ ও কালুসহ কয়েকজন তার ছেলে আরিফকে খুঁজে না পেয়ে তাকে ঘরের মধ্যে রেখে দরজায় তালা লাগিয়ে দেয়। এ সময় মোটর সাইকেলে যেয়ে রিয়াজুল ওই অস্ত্র ও গুলি বাথরুমের পিছন দিক থেকে ভিতরে ঢুকিয়ে নিকটে অবস্থানকারি পুলিশকে খবর দেয়। পরে তাদের কাছে থাকা একটি ওয়ান শুটার গান ও তিন রাউণ্ড গুলি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। সন্ধ্যায় তার ছেলে আরিফ প্রকৃত ঘটনা উল্লেখ করে তার নিচস্ব ফেইসবুক পেইজে লাইফ করে। অথচ রাত সাড়ে ১০টায় পুলিশ তাকে তার বাড়ি থেকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার দেখায়।

এ ব্যাপারে দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কিবরিয়া জানান, অস্ত্র ও গুলিসহ শুক্রবার রাতে করিম পাড়কে গ্রেপ্তারের পরদিন উপ-পরিদর্শক তন্ময় কুমার সাহা বাদি হয়ে অস্ত্র আইনে মামলা করেন। মামলায় গ্রেপ্তারকৃত করিম পাড়, পলাতক রিপন ও আরিফসহ অজ্ঞাতনামা একজনকে আসামী করা হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর ‘২৫) বিকেল তাকে আদালতের মধ্যেমে জেল হাজতে পাঠানো হয়েছে।

মামলার তদন্তভার উপপরিদর্শক দেলোয়ার হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!