
সাতক্ষীরায় মহান বিজয় দিবস ২০২০ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ ডিসেম্বর) রাতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা সদর উপজেলা শাখার আয়োজনে অফিস কার্যালয়ে সদর উপজেলা শাখার সভাপতি নিত্যানন্দ আমিন’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি বিশ্বজিৎ সাধু, সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, সুধাংশু শেখর সরকার, সাপ্তাহিক ইচ্ছেনদী’র চীফ এডিটর শেখ তহিদুর রহমান ডাবলু, পৌর আওয়ামীলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা সদর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ শিব পদ গাইন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা সাংগঠনিক সম্পাদক অসীম কুমার দাস সোনা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ যুব ঐক্য পরিষদের সদস্য সচিব রনজিৎ ঘোষ ও মিলন রায়, ছাত্র ঐক্য পরিষদের আহবায়ক সুজন বিশ্বাস প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক বাসুদেব সিংহ।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.