বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে বিজ্ঞান বিষয়ক সংলাপ করলেন জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান ডুমুরিয়ায় শিশুর শ্লী ল তা হা নী র চে ষ্টা র অ ভি যো গে যুবক আ ট ক সাতক্ষীরায় অর্থনৈতিক শুমারি-২০২৪ এর চুড়ান্ত ফলাফল বিষয়ক সেমিনার অনুষ্ঠিত সংবাদপত্রের কালো দিবসে তালা প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরার সাবেক পিপি অ্যাড. আব্দুল লতিফের মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স অনুষ্ঠিত সাতক্ষীরার দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যবস্থাপনা কমিটি গঠন: সভাপতি আব্দুর রহমান ও সদস্য সচিব সানজিদা শাহনাজ সাতক্ষীরার বকচরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ব র খা স্ত তালায় ইউনিয়ন পরিষদের সাথে পরিসেবা ভিত্তিক অর্ধবার্ষিক লবি সভা অনুষ্ঠিত তালার বালিয়াদহে জমজমাট ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী শেখ মাসুম বিল্লাহ শাহীন

কালিগঞ্জকে আধুনিক ও মডেলরূপে সাজাতে চাই: উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী

হাফিজুর রহমান শিমুল, কালিগঞ্জ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০
  • ৭৪৬ বার পড়া হয়েছে

সকলের সহযোগীতায় সাতক্ষীরার কালিগঞ্জকে আধুনিক ও মডেলরূপে সাজাতে চাই। ইতিমধ্যে আমি অনেকগুলো কার্পেটিং সড়ক, ইট সোলিং ও ব্রীজ, কালভার্ট, মসজিদ মন্দীরসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের কাজ সম্পন্ন করেছি, আবার অনেকগুলো বাস্তবায়নাধীন আছে। শতভাগ বিদ্যুতায়ন, শতভাগ বয়স্ক ও বিধবা ভাতা’র আওতায় আনার চেষ্টায় আছি। কিন্তু কাজের অন্তরায় হয়ে দাঁড়িয়েছে গুটিকয়েক চক্রান্তকারীর সাজানো ষড়যন্ত্র।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর ২০২০) বেলা সাড়ে ১২ টায় কালিগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে তাৎক্ষনিক মতবিনিময় সভায় উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী বক্তব্যে এ কথা বলেন। প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক আহম্মাদ উল্যাহ বাচ্ছু, নির্বাহী সদস্য শেখ মোদাচ্ছের হোসেন জান্টু, সদস্য শেখ আব্দুল করিম, সাংবাদিক আশেক মেহেদী, শেখ আতিকুর রহমান, মাসুদ পারভেজ ক্যাপ্টেন, জাহাঙ্গীর আলম প্রমুখ।

উপজেলা তার দীর্ঘ বক্তব্যে আরও বলেন পিরোজপুরের শ্বশ্বান নিয়ে কাল্পনিক ষড়যন্ত্রে মেতেছে আমার প্রতিপক্ষের একটি চক্র।মিথ্যা ও ষড়যন্ত্রমুলক মিথ্যাচার আর কথিত অপবাদ এলাকার উন্নয়নে বাঁধা হয়ে দাঁড়ায়। তাদের মিথ্যাচার রুখতে গিয়ে অনেকটা সময় পার করতে হয় আমাকে। সাধারণ মানুষের মাঝে যে বিভ্রান্তি সৃষ্টি করেছে অপপ্রচারকারীরা তা সমাজের বিবেক সাংবাদিকবৃন্দের মাধ্যমে সত্য তথ্য উন্মোচন করা উচিৎ। আমি সকল ভেদাভেদ ভূলে এলাকার উন্নয়নে ভূমিকা রেখে যেতে চাই।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!