বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে বিজ্ঞান বিষয়ক সংলাপ করলেন জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান ডুমুরিয়ায় শিশুর শ্লী ল তা হা নী র চে ষ্টা র অ ভি যো গে যুবক আ ট ক সাতক্ষীরায় অর্থনৈতিক শুমারি-২০২৪ এর চুড়ান্ত ফলাফল বিষয়ক সেমিনার অনুষ্ঠিত সংবাদপত্রের কালো দিবসে তালা প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরার সাবেক পিপি অ্যাড. আব্দুল লতিফের মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স অনুষ্ঠিত সাতক্ষীরার দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যবস্থাপনা কমিটি গঠন: সভাপতি আব্দুর রহমান ও সদস্য সচিব সানজিদা শাহনাজ সাতক্ষীরার বকচরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ব র খা স্ত তালায় ইউনিয়ন পরিষদের সাথে পরিসেবা ভিত্তিক অর্ধবার্ষিক লবি সভা অনুষ্ঠিত তালার বালিয়াদহে জমজমাট ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী শেখ মাসুম বিল্লাহ শাহীন

সাতক্ষীরার প্রবীন সাংবাদিক মনোরঞ্জন ঘোষ সড়ক দুর্ঘটনায় নিহত

রঘুনাথ খাঁ, জেষ্ঠ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০
  • ৭৬৫ বার পড়া হয়েছে

প্রবীন সাংবাদিক ও আওয়ামী লীগ নেতা মনোরঞ্জন ঘোষ ওরফে মনোজ সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন।

রবিবার রাত সাড়ে আটটার দিকে সাতক্ষীরা সদরের ঝাউডাঙা বাজার থেকে নিজ বাড়ি পাথরঘাটা গ্রামে ফেরার পথে গলার মাপলার ব্যাটারিচালিত ভ্যানের চাকায় জড়িয়ে তিনি রাস্তায় পড়ে যান। মারাত্মক জখম অবস্থায় তাকে প্রথমে ঝাউডাঙা বাজারের একটি বেসরকারি ক্লিনিক, পরে সাতক্ষীরার সংগ্রাম মেডিকেলে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় রাত সোয়া ১০টার দিকে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

প্রয়াত মনোরঞ্জন ঘোষ (৬৪) সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙা ইউনিয়নের পাথরঘাটা গ্রামের মৃত অনিল কৃষ্ণ ঘোষের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে ও অসংখ্য গুণগ্রাহীক রেখে গেছেন। সোমবার বিকালে ঝাউডাঙা মহাশ্মশান তার শেষকৃত্য সম্পন্ন হয়।

প্রয়াত মনোরঞ্জন ঘোষ ১৯৯০ এর দশকে সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক কাফেলা পত্রিকায় কাজ শুরু করেন। পরে তিনি খোলা কাগজে কাজ করেছেন। তিনি বর্তমান ঝাউডাঙা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি, ঝাউডাঙা মহাশ্মশান কমিটির উপদেষ্টা, সুনাম সাতক্ষীরা জেলা কমিটির সদস্য, জেলা মন্দির সমিতির সদস্য, ঝাউডাঙা মন্দির কমিটির সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার বাবা অনিলকৃষ্ণ ঘোষ ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় দীর্ঘদিন লাহোর পরে যশোর জেলে বন্দি ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!