শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার জননন্দিত নেতা মিঠু খানের পৌর নির্বাচনে মেয়র পদে বিএনপির মনোনয়ন চাই স্থানীয় নেতাকর্মীরা দেবহাটায় অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ সুন্দরবনের কু খ্যা ত ডা কা ত জোনাব বা হি নী র তিন সদস্য অ স্ত্র ও গো লা বা রু দসহ আ ট ক সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে ট্রাক শ্রমিক ইউনিয়নের শুভেচ্ছা বিনিময় তালা উপজেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটি অনুমোদন সদস্য সচিব হলেন এম মফিদুল হক লিটু কালিগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মনোনীত হলেন শেখ সাইফুল বারী সফু তালায় পিচ ঢালাই কাজের উদ্বোধন   টেকসই ও আধুনিক পৌর নগর গঠনে গোপালগঞ্জে ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরার কৃতি সন্তান আমিনুর রহমান আমিন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছার জোয়ার সাতক্ষীরায় ব্যবসায়ীর বাড়িতে গভীর রাতে স ন্ত্রা সী হা ম লা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা

আশাশুনিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ: আহত-২ ও আটক-১

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০
  • ৩৯১ বার পড়া হয়েছে
সাতক্ষীরার আশাশুনিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় অন্তত ১০-১২টি বোমা বিস্ফোরণ এবং কয়েকটি দোকান ভাঙচুর ও একটি বাড়িতে আগুন দেওয়া হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন দুই জন। পুলিশ এ ঘটনায় সাইফুল ইসলাম নামে একজনকে আটক করেছে। রবিবার রাত ৮টা থেকে রাত ১টা পর্যন্ত উপজেলার কাপসন্ডা প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে। 
আহতরা হলেন, রমজান গ্রুপের আবু রায়হান ও কামরুল ইসলাম। এর মধ্যে আবু রায়হানের অবস্থা আশংকাজনক।
জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় রউফ ও রমজান গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বদ্নে চলে আসছিল। এর জের ধরে রবিবার রাত চেউটিয়া গ্রামের রমজান গ্রুপের আবু রায়হান ইটের ভাটায় কাজ করতে যাওয়ার সময় পথিমধ্যে কাপসন্ডা প্রাথমিক বিদ্যালয়ের সামনে পোঁছুলে পূর্ব শত্রুতার জের ধরে রউফ গ্রুপের লোকজন তাকে বেদম মারপিট করে রক্তাক্ত জখম করে। এ ঘটনায় সঙ্গে সঙ্গে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে রাম দা, লাঠিসোটা ও বোমা নিয়ে দুই গ্রুপ মুখোমুখি অবস্থান নেয়। এসময় তাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। ভাঙচুর করা হয় আনারুল বিশ্বাস ও সোহেলসহ কয়েকজনের দোকান এবং মারপিটসহ আগুন দেওয়া হয় কামরুল নামে একজনের বাড়িতে। এ সময় ১০-১২টি বোমা বিস্ফোরণ ঘটানায় এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। রাতেই মারাত্মক আহত আবু রায়হান ও কামরুলকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পর খবর পেয়ে পুলিশ রাত ১টার দিক ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্রন আনে। 
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবীর বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত শুরু করেছে। এ ঘটনায় ইতোমধ্যে সাইফুল ইসলাম নাম একজনকে আটক করা হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্তদেরও অভিযোগ দিতে বলা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!