
গোপালগঞ্জে হামিদুল শরীফ (৪৫) নামে এক ইউপি সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত হামিদুল গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সদস্য ছিলেন।
গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) হযরত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে ইউপি সদস্য হামিদুল শরীফ গোপীনাথপুর বাজার থেকে ভ্যান গাড়িতে করে নিজ বাড়িতে ফেরার পথে গোপীনাথপুর হাইস্কুলের গেটের সামনে পৌঁছালে কে বা কাহারা মটর সাইকেলে এসে কিছু না বলেই তাকে লক্ষ্য করে বুকে ৩/৪ টি গুলি করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ও স্বজনেরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে তাকে কে বা কারা কেন হত্যা করেছে পুলিশ বিষয়টি এখনো নিশ্চিত করে কিছু জানায়নি। হত্যার বিষয়টি অধিকতর গুরুত্ব দিয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্তা নেবে বলে পুলিশ পরিদর্শক হযরত আলী জানান।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.