
সাতক্ষীরা সুন্দরবনের নদীপথ দিয়ে ৭৮ জনকেও বাংলাদেশে পুশ-ইনের খবর পাওয়া গেছে।
শুক্রবার (৯ মে '২৫) বিকাল ৩টার দিকে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সীমান্তবর্তী মান্দারবাড়ীয়া এলাকার নদী পথে দিয়ে তাদের বাংলাদেশে পুশ-ইন (ঠেলে দেওয়া) করা হয় বলে জানিয়েছে বনবিভাগ।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের রেঞ্জ সহকারী এবিএম হাবিবুল ইসলাম বলেন, পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের মান্দারবাড়ীয়া এলাকায় অনুপ্রবেশ করা ৭৮ জনকে মান্দারবাড়ীয়া টহল ফাঁড়িতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।
জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে দিয়েছে।
এবিএম হাবিবুল ইসলাম আরও বলেন, বিজিবি ও কোস্টগার্ডকে অনুপ্রবেশকারীদের বিষয়ে জানানো হয়েছে। পরবর্তীতে পদক্ষেপ তারা নেবেন। তবে এ ব্যাপারে বিজিবির কোনো বক্তব্য পাওয়া যায়নি।
তবে একটি সূত্রে জানা গেছে,পুশ ইন করা লোকজনদের অনেকেই দীর্ঘ দিন ভারতে থাকার কারণে তাদের বাংলাদেশে ও ভারতে নাগরিকত্ব রয়েছে।
অন্যদিকে, কোস্টগার্ডের মোংলা বন্দরের মিডিয়া সেল সূত্রে জানা যায়, তারা এ বিষয়ে বন বিভাগের মাধ্যম দিয়ে খবর পেয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.