
সাতক্ষীরার তালায় সিভিল সোসাইটি সিটিজেন গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ মে '২৫) সকালে নেট টু রাটস ও দি সোয়ালোজ ইন ডেনমার্ক এর অর্থায়নে পারিবারিক সহিংসতা প্রকল্পের আওতায় ভূমিজ ফাউন্ডেশনের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ভূমিজ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অচিন্ত্য সাহা। সপ্না বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন খলিলনগর ইউনিয়ন সিটিজেন কমিটির সভাপতি গাজী শহিদুল্লাহ, সাধারণ সম্পাদক মহিলা ইউপি সদস্য শিরিনা সুলতানা, ইউপি সদস্য নাসিমা খাতুন প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক মোঃ আকরাম হোসেন, আবুল কালাম, সাংবাদিক সেকেন্দার আবু জাফর বাবু, ইমাম মোঃ আবদুল জলিল, পুরোহিত সমীর চক্রবর্ত্তী, ছাত্র প্রতিনিধি মোহাম্মদ রাসেল, শাহরিয়ার হোসেন, মাইশা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।