শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও আমের চারা বিতরণ সাতক্ষীরার আয়েনউদ্দিন মহিলা আলিম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ কালিগঞ্জে ৫৫টি মন্ডপে তৈরী হচ্ছে দূর্গাপ্রতিমা বিশেষ আকার্ষণ আমিয়ান মন্ডপে শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি স্বদেশ এর আয়োজনে আন্ত: স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত বর্ণাঢ্য আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলো গোবিপ্রবি প্রশাসন সাতক্ষীরার সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া খু ন, গ্রে প্তা র কৃত নাহিদ ও শিপন ৫ দিনের রি মা ণ্ডে ডুমুরিয়া উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক নিলয়কে সংবর্ধনা সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে শাঁখরা বেইলি ব্রিজ সংস্কার কাজের উদ্বোধন

গোপালগঞ্জে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০
  • ৪৩০ বার পড়া হয়েছে

“জাতির পিতার সম্মান রাখবো আমরা অম্লান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাম্প্রতিক ন্যাক্কারজনক হামলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর ও ভাস্কর্য বিরোধী প্রচারণায় উস্কানি দেওয়ার ধৃষ্টতার প্রতিবাদে শনিবার সকাল সাড়ে ১০ টায় শেখ ফজলুল হক মনি অডিটোরিয়ামে গোপালগঞ্জের সরকারি কর্মকর্তা-কর্মচারী ফোরামের আয়োজনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উক্ত প্রতিবাদ সভায় গোপালগঞ্জের বিজ্ঞ জেলা ও দায়রা জজ অমিত কুমার দে -এর নেতৃত্বে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশন, গোপালগঞ্জ শাখার বিজ্ঞ সদস্যগণ অংশগ্রহণ করেন।

এ সময় স্বাস্থ্যবিধি মেনে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক (জেলা ও দায়রা জজ) আতোয়ার রহমান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ ওসমান গনি, ভারপ্রাপ্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ নাছির উদ্দীন, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক (যুগ্ন জেলা ও দায়রা জজ) মোঃ ইউসুফ হোসেন, সিনিয়র সহকারী জজ (গোপালগঞ্জ সদর) এইচ এম কবির হোসেন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ হুমায়ুন কবির, মোঃ হাসিবুল হাসান, অমিত কুমার বিশ্বাস, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ শরীফুর রহমান, বেগম তানিয়া সুলতানা লিপি উপস্থিত ছিলেন।

এছাড়া জেলা ও দায়রা জজ আদালতের নাজির জাকির হোসেন উকিল এবং চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মোঃ মনিরুল ইসলামের নেতৃত্বে গোপালগঞ্জ জজশীপ ও ম্যাজিস্ট্রেসি’র বিপুল সংখ্যক কর্মচারী উক্ত প্রতিবাদ সভায় যোগদান করেন।

এর আগে শনিবার সকাল ১০ টায় গোপালগঞ্জের বিজ্ঞ জেলা ও দায়রা জজ অমিত কুমার দে -এর নেতৃত্বে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশন, গোপালগঞ্জ শাখার সদস্যবৃন্দ এবং জজশীপ ও ম্যাজিস্ট্রেসি’র বিপুল সংখ্যক কর্মচারী জেলা জজ আদালত ভবনের সামনে সমবেত হন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!