
বাংলাদেশ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কালিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগ ১লা মে বৃহস্পতিবার আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
বিকাল বাদ আছর বাংলাদেশ জামায়াতে ইসলামী কালীগঞ্জ উপজেলা কার্যালয় হইতে কালিগঞ্জ উপজেলা, নাজিমগঞ্জ, প্রেসক্লাব, সহ শহরের বিভিন্ন বাজার প্রদক্ষিণ করে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কালিগঞ্জ উপজেলা সেক্রেটারি শহিদুল ইসলাম ঢালীর পরিচালনায় ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কালিগঞ্জ উপজেলা সভাপতি মাস্টার সালাউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা আমীর বাংলাদেশ ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের কালিগঞ্জ উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা আব্দুল ওয়াহাব সিদ্দিকী,বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা আনোয়ারুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মথুরেশপুর ইউনিয়ন সেক্রেটারি মোহাম্মদ আজগার হোসেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নলতা ইউনিয়ন সভাপতি রফিকুল হাসান, সহ-সভাপতি সাইফুল ইসলাম, ইউনিয়ন টিম সদস্য মামুন বিল্লাহ,আব্দুল গফুর, মাহবুব আলম সহ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কালিগঞ্জ উপজেলা শাখার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি তার আলোচনায় বলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ইসলামী শ্রম নীতির উপর প্রতিষ্ঠিত, শ্রমিকরা যাহাতে শ্রমের ন্যায্য অধিকার পেতে পারে সকলকে তার ব্যবস্থা গ্রহণ করার জন্য আহবান জানান।