শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার জননন্দিত নেতা মিঠু খানের পৌর নির্বাচনে মেয়র পদে বিএনপির মনোনয়ন চাই স্থানীয় নেতাকর্মীরা দেবহাটায় অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ সুন্দরবনের কু খ্যা ত ডা কা ত জোনাব বা হি নী র তিন সদস্য অ স্ত্র ও গো লা বা রু দসহ আ ট ক সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে ট্রাক শ্রমিক ইউনিয়নের শুভেচ্ছা বিনিময় তালা উপজেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটি অনুমোদন সদস্য সচিব হলেন এম মফিদুল হক লিটু কালিগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মনোনীত হলেন শেখ সাইফুল বারী সফু তালায় পিচ ঢালাই কাজের উদ্বোধন   টেকসই ও আধুনিক পৌর নগর গঠনে গোপালগঞ্জে ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরার কৃতি সন্তান আমিনুর রহমান আমিন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছার জোয়ার সাতক্ষীরায় ব্যবসায়ীর বাড়িতে গভীর রাতে স ন্ত্রা সী হা ম লা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা

সাতক্ষীরার উত্তর পলাশপোল ইয়াং স্পোর্টিং ক্লাবের উদ্যেগে ৮ দলীয় ব্যাটমেন্টন টুর্নামেন্টের উদ্বোধন

শেখ আরিফুল ইসলাম আশা, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০
  • ৪৭২ বার পড়া হয়েছে

মাদককে না বলি, খেলাধুলাকে হ্যাঁ বলি এই স্লোগানকে সামনে রেখে উত্তর পলাশপোল ইয়াং স্পোর্টিং ক্লাবের আয়োজনে ৮ দলীয় ব্যাটমেন্টন টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় সাতক্ষীরা শহরের উত্তর পলাশপোল (এসপি বাংলোর ফেছনে) এই ৮ দলীয় ব্যাটমেন্টন টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক কালের চিত্র পত্রিকার সম্পাদক ও প্রকাশক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ।

উদ্বোধনী অনুষ্ঠানে রিয়াজউদ্দিন রাজুর সভাপতিত্বে ও এসএম আব্দুর রাজ্জাকের সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শফিক-উদ দৌলা সাগর, সাউথ ইস্ট ব্যাংকের ম্যানেজার আব্দুল হাই বাবু, দেবহাটা পল্লী উন্নয়ন অফিসার জিএম আব্দুস সালাম, জেলা ক্রীড়া সংস্থার নব নির্বাচিত সদস্য আব্দুল মান্নান।

এসময় উপস্থিত ছিলেন পৌরসভার ৭,৮,৯ ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী রাবেয়া পারভীন, ইউসুফ সুলতান, মিলন, মিঠু, আয়ন, বাবু, মফিজুল ইসলাম, ইব্রাহিম খলিল প্রমূখ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়। যুবসমাজ খেলাধুলার মাধ্যমে মাদক থেকে বিরত থাকতে পারে। অভিশপ্ত মাদক নির্মূলে সবাইকে এগিয়ে আসতে হবে। মাদক বিরোধী সংগঠনের কার্যক্রম এগিয়ে নিতে খেলাধুলা আয়োজন করা খুবই গুরুত্বপূণ। মাদকের জন্য অর্থ যোগাতে যুবসমাজের একটি অংশ বিভিন্ন অসামাজিক ও অপরাধ মূলক কাজে জড়িয়ে পড়ছে। যুব সমাজকে মাদকমুক্ত রাখতে প্রতিটি পরিবারকে সচেতন হতে হবে। পিতা-মাতাদের খেয়াল রাখতে হবে তাদের ছেলেমেয়েরা কোথায় কখন কিভাবে কার সাথে মিশেছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!