
সাতক্ষীরা তালা উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ৪র্থ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে তালা শিল্পকলা একাডেমিতে শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি ও তালা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রহমানের সভাপতিত্বে উক্ত সভাটি অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,তালা উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান,মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাপড়ী।
তালা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সম্পাদক মুকুন্দ কুমার রায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা প্রোগ্রাম কালব লিং এর খুলনা সুজয় কুমার বুস, ইউনিয়নের সহ-সভাপতি অধ্যক্ষ মোঃ কামরুল ইসলাম,কোষাধ্যক্ষ স্বপন মিত্র, পরিচালক আফরুহী পারভীন,উপজেলা ব্যবস্থাপক বিশ্বজৎ বালা প্রমূখ।
দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ অব বাংলাদেশ (কালব), এর সহযোগীতায় উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে ইউনিয়নের উপস্থিত সদস্যদের মধ্যে লটারির মাধ্যমে পুরস্কার প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.