মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ার সদর ইউনিয়নে ইউপি চেয়ারম্যান প্রার্থী মসিউর রহমানের গণসংযোগ সুলতানপুর বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধন করে নির্বাচনের দাবি সাতক্ষীরা জেলা বেকারি মালিক সমিতির আলোচনা সভা ও কমিটি গঠন: মনি সভাপতি, সাধারন সম্পাদক রবিউল কলারোয়ায় ২৮০টি মৌ-বাক্স পুকুরে ফে লে নি ধ ন, ২০ লক্ষাধিক টাকার ক্ষ তি র মুখে মৌচাষি ঢাবি সাংস্কৃতিক সংসদের শাস্ত্রীয় ভরতনাট্যম কর্মশালা সম্পন্ন: সাতক্ষীরার শায়নীকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন সাতক্ষীরায় বাংলাদেশ মহিলা কল্যাণ পরিষদ অনুমোদিত ২০২৫-২৬ অর্থবছরের অনুদানের চেক বিতরণ বাল্যবিয়ে প্রতিরোধে নিজের ঘর থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে: সাতক্ষীরা জেলা প্রশাসক কাউসার আজিজ সাতক্ষীরার আবাদেরহাটে অসহায় বৃদ্ধা রউফুন্নেছার জমি দ খ ল, ভাং চু র ও লু ট পা টে র প্র তি বা দে বি ক্ষো ভ মিছিল ও মানববন্ধন ডুমুরিয়ার বানিয়াখালী মাধ্যমিক বিদ্যালয়ে সিরাতুন্নবী (সাঃ) উদযাপন ও এডহক কমিটির সংবর্ধনা অনুষ্ঠান  সাতক্ষীরায় পুকুরের পানিতে খুঁজতে যেয়ে দুই শিশুর মৃ ত্যু

অপহরণ ও হত্যাসহ বিভিন্ন মামলায় সাতক্ষীরায় দুই আওয়ামীলীগ নেতাসহ গ্রেপ্তার-১৪

✍️আসাদুজ্জামান📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে নাশকতা, অপহরন ও হত্যাসহ বিভিন্ন মামলায় আওয়ামী লীগ নেতা ইউসুফ আলম ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা হাজানুজ্জামানসহ ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১১ এপ্রিল ‘২৫) রাতে তাদেরকে জেলার বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ইউসুফ আলম সাতক্ষীরা সদর উপজেলার কুশখালি ইউনিয়নের মৃত সোনা উল্লাহ’র পুত্র। তিনি কুশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। এদিকে, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা হানানুজ্জামান একই উপজেলার জাহানাবাজ এলাকার কাউসার আলীর পুত্র। তিনি সদর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

এর মধ্যে আওয়ামীলীগ নেতা ইউসুফ আলমকে সাতক্ষীরা সদর থানার একটি অপহরণ ও হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়। এছাড়া, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা হাজানুজ্জামানকে একটি নাশকতা মামলায় গ্রেপ্তার করা হয়।

এছাড়া গ্রেপ্তারকৃত অন্যান্য আসামীদের মধ্যে সাতক্ষীরা সদর থানা থেকে দুই জন, কলারোয়া থানা থেকে এক জন, তালা থেকে দুই জন, কালিগঞ্জ থেকে তিন জন, শ্যামনগর থেকে দুই জন, পাটকেলঘাটা থেকে এক জন ও দেবহাটা থানা থেকে একজনকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার করা হয়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে সদর থানার অপহরণ ও হত্যা মামলার এজাহার নামীয় আসামী আওয়ামীলীগ নেতা ইউসুফ আলমকে তার নিজ বাড়ি থেকে এবং নাশকতা মামলার আসামী নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা হাসানুজ্জামনকে ব্রহ্মরাজপুর বাজার থেকে গ্রেপ্তার করা হয়। এছাড়া গ্রেপ্তারকৃত অন্যান্য আসামীদেরকে জেলার বিভিন্ন থানা থেকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামীদেরকে শনিবার (১২ এপ্রিল ‘২৫) দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!