প্রিন্ট এর তারিখঃ জুলাই ২, ২০২৬, ৩:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১০, ২০২০, ৩:২৪ পি.এম
সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে ভিভো শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন

সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনায় ফিতা ও কেক কেটে আনন্দঘন পরিবেশে ভিভো শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় শহরের তুফান কোম্পানী মোড়ে আরতী ঘোষ টেলিকম’র আয়োজনে প্রধান অতিথি হিসেবে ফিতা ও কেক কেটে ভিভো শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা পত্রিকার সম্পাদক এ.কে.এম আনিছুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোবাইল কোম্পানী ভিভো সেলস মার্কেটিং কাছি, ভিভো ’র আরএসএম ফরহাদ বাবলু, এরিয়া ম্যানেজার রুবেল চাকলাদার, সাতক্ষীরা প্রতিনিধি কাওছার মোর্শেদ, ভিভো শো-রুমের প্রোপাইটার শুভংকর কুমার ঘোষ, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের পরিচালক ও মোবাইল ব্যবসায়ী আব্দুল্লাহ-আল-মামুন ও ব্যবসায়ী জিতু প্রমুখ। এসময় সাতক্ষীরার মোবাইল ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.