শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল আইএফএসডি ফাউন্ডেশন তালায় মহান্দী–কাটবুনিয়া নতুন সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব ভোট আসলে জনপ্রতিনিধিদের দেখা মেলে, কিন্তু ভোটের পরে প্রতিশ্রুতি মেলে না! মহেশ্বরপুরের সাধারণ ভোটারদের ক্ষোভ  সড়কে চাঁ দা বা জি ব ন্ধে ক ঠো র হুঁ শি য়া রি সাতক্ষীরার পুলিশ সুপার মোঃ আবু সালেহ আশরাফুল আলমের পুলিশের বিশেষ অ ভি যা নে আশাশুনিতে গ্রেপ্তার-৩ সাতক্ষীরায় বিজিবির অ ভি যা নে ৬ কোটি টাকার ‘কুশ’ (নতুন ধরনের মা দ ক) জ ব্দ, আ ট ক ১ কালিগঞ্জ কুশুলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কমিটির অভিষেক অনুষ্ঠিত কালিগঞ্জে মিনি ট্রা কে র চা পা য় শিশুর ম র্মা ন্তি ক মৃ ত্যু, ট্রাক জ ব্দ, চালক আ ট ক তালায় মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষ্যে বাজার মনিটরিং কালিগঞ্জে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬’ এ কৃষির উন্নয়নের আহ্বান রবিউল বাশার এমপি’র

বৈষ’ম্যবি’রোধী ছাত্র আন্দো’লন সাতক্ষীরার যুগ্ম সদস্য-সচিব নাহিদ হাসানের পদ’ত্যাগ

✍️মুহাম্মদ হাফিজ📝 নিজস্ব প্রতিবেদক ✅
  • প্রকাশের সময় : বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ৩২৩ বার পড়া হয়েছে

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার যুগ্ম সদস্য-সচিব স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছে জুলাই যোদ্ধা ও এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাহিদ হাসান।

বর্তমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ বলে অভিযোগ করে তিনি কমিটি থেকে অব্যহতির ঘোষণা দেন।

বুধবার (২ এপ্রিল ‘২৫) রাতে তিনি ব্যাক্তিগত ফেসবুক আইডির মাধ্যমে কমিটি থেকে অব্যাহতির কথা বলেন।

তিনি তার বক্তব্যে বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন” এর প্লাটফর্মটি বাংলাদেশের জাতীয় স্বার্থে জুলাই-আগস্ট এবং পরবর্তীতে সেপ্টেম্বর-অক্টোবর পর্যন্ত দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, প্রাকৃতিক দূর্যোগ/বন্যা পরিস্থিতিতে নেতৃত্ব দেয়া পর্যন্ত কার্যকর থাকা উচিত ছিলো।কিন্তু কিছু ব্যক্তি তাদের ব্যক্তিস্বার্থ এবং রাজনৈতিক স্বার্থের কারণে নতুন দল গঠনের নিমিত্তে দেশের সাধারণ শিক্ষার্থীদের ব্যবহার করে রাজনৈতিক দল ঘোষণা করেছে এবং সেখানে আন্দোলনের গুরুত্বপূর্ণ সংগঠকদেরও মাইনাস করে ভূয়া ইনক্লুসিভ রাজনীতির নাটক সাজিয়েছে। একইসাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত নেতৃবৃন্দ নানাবিদ বিতর্ক, বলপূর্বক ক্ষমতার অপব্যবহার, মামলার নামে চাঁদাবাজি, প্রোগ্রামের নামে চাঁদাবাজি, দুইদিন আগে ট্রেনের বগিতে ঝুলে বাড়ি যাওয়া সমন্বয়কের এখন দাদার সম্পত্তির নাটক সাজিয়ে নির্বাচনী প্রচার করা, অবৈধ দখলদারি, আওয়ামীলীগের পুনর্বাসন করা, সরকারের গুরুত্বপূর্ণ পদে বিনা নিয়োগে যোগদান করা এবং দূর্নীতির সাথে জড়িয়ে পড়ায় এই প্লাটফর্মটি এখন মানুষের কাছে হাসির পাত্র হয়ে দাঁড়িয়েছে। অনেক আগেই এই প্লাটফর্মটি বিলুপ্ত হওয়ার দরকার ছিলো কিন্তু একটা গোষ্ঠীর স্বার্থে সেটা করা হয়নি।

দেশের একজন সচেতন নাগরিক এবং দেশপ্রেমিক সৈনিক হিসাবে স্বেচ্ছায় এবং সজ্ঞানে আমি এই সিদ্ধান্ত নিচ্ছি।

দেশের প্রয়োজনে সর্বদা কাজ করে যাবো, যখনই ন্যায়ের পক্ষে ডাক আসবে, তখনই রাজপথে নেমে যাবো। আবারো কন্ঠে স্লোগান তুলবো, “রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়”/
“বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর।”

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!