শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল আইএফএসডি ফাউন্ডেশন তালায় মহান্দী–কাটবুনিয়া নতুন সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব ভোট আসলে জনপ্রতিনিধিদের দেখা মেলে, কিন্তু ভোটের পরে প্রতিশ্রুতি মেলে না! মহেশ্বরপুরের সাধারণ ভোটারদের ক্ষোভ  সড়কে চাঁ দা বা জি ব ন্ধে ক ঠো র হুঁ শি য়া রি সাতক্ষীরার পুলিশ সুপার মোঃ আবু সালেহ আশরাফুল আলমের পুলিশের বিশেষ অ ভি যা নে আশাশুনিতে গ্রেপ্তার-৩ সাতক্ষীরায় বিজিবির অ ভি যা নে ৬ কোটি টাকার ‘কুশ’ (নতুন ধরনের মা দ ক) জ ব্দ, আ ট ক ১ কালিগঞ্জ কুশুলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কমিটির অভিষেক অনুষ্ঠিত কালিগঞ্জে মিনি ট্রা কে র চা পা য় শিশুর ম র্মা ন্তি ক মৃ ত্যু, ট্রাক জ ব্দ, চালক আ ট ক তালায় মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষ্যে বাজার মনিটরিং কালিগঞ্জে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬’ এ কৃষির উন্নয়নের আহ্বান রবিউল বাশার এমপি’র

সাতক্ষীরার বাধনডাঙা গ্রামে গ্রামীণ খেলা দেখলো নতুন প্রজন্ম

✍️মুহাম্মদ হাফিজ📝 নিজস্ব প্রতিবেদক ✅
  • প্রকাশের সময় : বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ৩৯৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরা সদরে অনুষ্ঠিত হয়েছে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী গ্রামীণ খেলা।

নতুন প্রজন্মের কাছে গ্রামীণ ঐতিহ্য তুলে ধরতে বুধবার (২ এপ্রিল ‘২৫) বিকালে বাঁধনডাঙ্গা জামে মসজিদ ও যুব কমিটি এ আয়োজন করে।

গ্রামীণ খেলাগুলোর মধ্যে ছিল-বিস্কুট দৌড়, হাড়িভাঙা, বালিশ খেলা, সুঁই সুতা, সাঁতার, বিবাহিত পুরুষদের জন্য নারীদের ছবির কপালে টিপ দেওয়া, চোখ বেঁধে হাঁস ধরা, তৈলাক্ত কলার গাছে চোড়া, রশি টেনে শক্তির খেলা, যেমন খুশি তেমন সাজ ইত্যাদি।

খেলাধুলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্যে বাধবনডাঙা জামে মসজিদের প্রতিষ্ঠাতা অধ্যাপক শেখ আঃ ওয়াদুদ বলেন, “বর্তমানে মোবাইল ফোনে আসক্তির কারণে আমাদের তরুণ প্রজন্ম গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাগুলো ভুলে গেছে। আমরা নতুন প্রজন্মকে এসব খেলার সঙ্গে পরিচয় করিয়ে দিতে এ আয়োজন করেছি”।

সার্বিক সহযোগিতার ছিলেন মসজিদ কমিটির সভাপতি মাস্টার আব্দুস সামাদ,সেক্রেটারি মোখলেসছুর রহমান, ক্যাশিয়ার আব্দুর রহমান, হাফেজ শাহেদুজ্জামান, যুব কমিটির ভারপ্রাপ্ত সভাপতি জাহিদুল ইসলাম, যুব কমিটির সদস্য মোঃ আল মামুন হোসেন,তৌকির,আনিছুুর রহমান প্রমুখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!