শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল আইএফএসডি ফাউন্ডেশন তালায় মহান্দী–কাটবুনিয়া নতুন সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব ভোট আসলে জনপ্রতিনিধিদের দেখা মেলে, কিন্তু ভোটের পরে প্রতিশ্রুতি মেলে না! মহেশ্বরপুরের সাধারণ ভোটারদের ক্ষোভ  সড়কে চাঁ দা বা জি ব ন্ধে ক ঠো র হুঁ শি য়া রি সাতক্ষীরার পুলিশ সুপার মোঃ আবু সালেহ আশরাফুল আলমের পুলিশের বিশেষ অ ভি যা নে আশাশুনিতে গ্রেপ্তার-৩ সাতক্ষীরায় বিজিবির অ ভি যা নে ৬ কোটি টাকার ‘কুশ’ (নতুন ধরনের মা দ ক) জ ব্দ, আ ট ক ১ কালিগঞ্জ কুশুলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কমিটির অভিষেক অনুষ্ঠিত কালিগঞ্জে মিনি ট্রা কে র চা পা য় শিশুর ম র্মা ন্তি ক মৃ ত্যু, ট্রাক জ ব্দ, চালক আ ট ক তালায় মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষ্যে বাজার মনিটরিং কালিগঞ্জে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬’ এ কৃষির উন্নয়নের আহ্বান রবিউল বাশার এমপি’র

তালায় ঈদ-উল-ফিতরের নামাজ অনুষ্ঠিত 

✍️সেলিম হায়দার📝তালা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ মার্চ, ২০২৫
  • ২৪১ বার পড়া হয়েছে
যথাযোগ্য ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে সাতক্ষীরার তালায় ঈদুল ফিতরের জামাতের নামাজ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ মার্চ ২০২৫) সকাল ৮ টায় তালা উপজেলা মডেল মসজিদে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। ঈদের জামাতে ইমামতি করেন মাওলানা মুহাঃ তাওহীদুর রহমান। নামাজের পর মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি ও দেশের মানুষের সুস্থতা কামনা করে দোয়া করা হয়।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল,উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, ইসালামী ছাত্র শিবির তালা উপজেলা শাখার সভাপতি আল-জামালুল বান্না,তালা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সেলিম হায়দার,তালা প্রেসক্লাবে সাধারণ সম্পাদক জোয়ার্দার ফারুক হোসেনসহ সর্বস্তরের শত শত মানুষ পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন।
ঈদের নামাজ আদায় শেষে মুসল্লিদের সাথে কুশল ও শুভেচ্ছা বিনিময়ে করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল,উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম। এছাড়াও উপজেলায় বিভিন্ন মসজিদ ও ঈদগাহ ময়দানেও ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ আদায় শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!