
সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালত থেকে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রৈট আদালতে যাতায়াতের গেইট উন্মুক্ত করার দাবীতে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে।
জেলা আইনজীবী সমিতির আয়োজনে মঙ্গলবার সকাল ১১টায় আইনজীবী সমিতি থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে জজ কোর্টের সামনে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কে মানববন্ধন কর্মসুচি পালিত হয়।
মানববন্ধনে বক্তব্যে রাখেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. এম শাহ আলম, সহসভাপতি এড. গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক তোজাম্মেল হোসেন তোজাম, এড. এস এম হায়দার, এড. শেখ আব্দুস সাত্তার, আইনজীবী সহকারি সমিতির সভাপতি গোলাম নবী, বিচারপ্রার্থী আব্দুল খালেক প্রমুখ।
বক্তারা বলেন, সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালত থেকে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যাতায়াতের জন্য একনক রাস্তা অনুমোদিত হলেও এখনও পর্যন্ত সেখানে জেলা প্রশাসনের পাঁকা পাঁচিল রয়েছৈ। এই পাঁকা প্রাচীরের কারণে আইনজীবীদের জীবনের ঝুঁকি নিয়ে সড়কের উপর দিয়ে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যেতে হয়। বক্তারা এ সময় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সরসরি যাতায়াতের জন্য ওই পাচিল ভেঙ্গে সেখানে গেইট ও রাস্তা করার জোর দাবী জানান।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.