মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
তালার বালিয়াদহে জমজমাট ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী শেখ মাসুম বিল্লাহ শাহীন সাতক্ষীরায় জেলা ক্রীড়া অফিসারের অ প সা র ণ দা বি তে মানববন্ধন  জমি নয়, চাঁ দা বা জি র অ ভি যো গ ই জোরালো! মন্ত্রীর নির্দেশে তদন্তে মিলল না জামাত নেতা নজরুলের দাবির ভিত্তি খুলনা বিভাগীয় সমাবেশ সফল করতে তালায় লিফলেট বিতরণ দেবহাটায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন দেবহাটায় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ সাতক্ষীরা জেলা তথ্য অফিস থেকে শিক্ষার্থীদের মাঝে “সচিত্র বাংলাদেশ ও নবারুণ” বিতরণ তালায় মাধ্যমিক শিক্ষক সমিতির নব-নির্বাচিত কমিটির অভিষেক সাতক্ষীরার শ্যামনগরে ১,৩১৯ বোতল ফে ন্সি ডি ল ও বি পু ল পরিমাণ ভা র তী য় ঔষধ জ ব্দ

জাতির পিতার ভাস্কর্য অবমাননার প্রতিবাদে বশেমুরবিপ্রবি’তে মানববন্ধন ও সমাবেশ

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০
  • ৪৩১ বার পড়া হয়েছে

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অবমাননার প্রতিবাদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জে সোমবার (০৭ ডিসেম্বর ২০২০) বেলা সাড়ে ১১টায় বিশ^বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এক প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস—চ্যান্সেলর প্রফেসর ড. এ.কিউ.এম. মাহবুব। ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ শাহজাহান, আইন অনুষদের ডিন মোঃ আবদুল কুদ্দুস মিয়া, মানবিকী অনুষদের ডিন মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া, প্রক্টর ড. মোঃ রাজিউর রহমান, শিক্ষক সমিতির সভাপতি ড. হাসিবুর রহমান, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মোঃ নজরুল ইসলাম, কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক বি.এম. আশিকুর রহমান প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে বক্তরা কুষ্টিয়ায় জাতির পিতার ভাস্কর্য ভাংচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অনুষ্ঠানের সভাপতি ভাইস—চ্যান্সেলর প্রফেসর ড. এ.কিউ.এম. মাহবুব বলেন, জাতির পিতার ভাস্কর্য ভেঙ্গে ফেলে বাঙ্গালী জাতির হৃদয় থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম মুছে ফেলা যাবে না। মুজিব এটি একটি আদর্শ ও চেতনা। তিনি জাতির পিতার আদর্শ ধারণ করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আহবান জানান। এছাড়া তিনি জাতির পিতার ভাস্কর্য ভাংচুরের তীব্র নিন্দা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

অনুষ্ঠানে বিশ্বদ্যিালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক—শিক্ষার্থী, কর্মকর্তা—কর্মচারীরা অংশগ্রহন করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!