মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ার সদর ইউনিয়নে ইউপি চেয়ারম্যান প্রার্থী মসিউর রহমানের গণসংযোগ সুলতানপুর বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধন করে নির্বাচনের দাবি সাতক্ষীরা জেলা বেকারি মালিক সমিতির আলোচনা সভা ও কমিটি গঠন: মনি সভাপতি, সাধারন সম্পাদক রবিউল কলারোয়ায় ২৮০টি মৌ-বাক্স পুকুরে ফে লে নি ধ ন, ২০ লক্ষাধিক টাকার ক্ষ তি র মুখে মৌচাষি ঢাবি সাংস্কৃতিক সংসদের শাস্ত্রীয় ভরতনাট্যম কর্মশালা সম্পন্ন: সাতক্ষীরার শায়নীকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন সাতক্ষীরায় বাংলাদেশ মহিলা কল্যাণ পরিষদ অনুমোদিত ২০২৫-২৬ অর্থবছরের অনুদানের চেক বিতরণ বাল্যবিয়ে প্রতিরোধে নিজের ঘর থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে: সাতক্ষীরা জেলা প্রশাসক কাউসার আজিজ সাতক্ষীরার আবাদেরহাটে অসহায় বৃদ্ধা রউফুন্নেছার জমি দ খ ল, ভাং চু র ও লু ট পা টে র প্র তি বা দে বি ক্ষো ভ মিছিল ও মানববন্ধন ডুমুরিয়ার বানিয়াখালী মাধ্যমিক বিদ্যালয়ে সিরাতুন্নবী (সাঃ) উদযাপন ও এডহক কমিটির সংবর্ধনা অনুষ্ঠান  সাতক্ষীরায় পুকুরের পানিতে খুঁজতে যেয়ে দুই শিশুর মৃ ত্যু

সারাদেশে খুন- ধর্ষন -শিশু নির্যাতনের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও গণপ্রতিবাদ

✍️রঘুনাথ খাঁ📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ৩২৭০ বার পড়া হয়েছে

সাতক্ষীরাসহ সারাদেশে খুন ধর্ষন, হত্যা, অপহরন ও শিশু নির্যাতনের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও গণপ্রতিবাদ কর্মসুচি পালিত হয়েছে।

সম্মিলিত নাগরিক সমাজের আয়োজনে সোমবার (১০ মার্চ ‘২৫) সকাল ১০টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কের সামনে অনুষ্ঠিত মানববন্ধন ও গণপ্রতিবাদ কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, শিক্ষাবিদ প্রফেসর আব্দুল হামিদ, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত,জলা নাগরিক কমিটির আহবায়ক এড. আজাদ হোসেন বেলাল, সাংবাদিক রঘুনাথ খাঁ, সাংবাদিক মুনসুর আলী, প্রথম আলো বন্ধুসভার সাতক্ষীরা শাখার আহবায়ক কর্ণ বিশ্বাস, আদিত্য মসল্লিক, আব্দুস সামাদ, মাহিদা মিজান, শ্রেয়া, শাহানা, শ্যামল বিশ্বাস, আবুল কালাম প্রমুখ।

বক্তারা বলেন, দেশে যেন ধর্ষনের মহোৎসব চলছে। আইন কার্যকর না থাকায় এ জঘন্য ঘটনা ঘটেই চলেছে। আট বছর বয়সী মাগুরার আসমাকে ধর্ষণের পর হত্যার সঙ্গে জড়িতরাসহ দেশব্যাপি সংগঠিত ধর্ষকদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। এমন শাস্তির ব্যবস্থা করতে যা দেখে আর কেউ ধর্ষনের মত ঘটনা ঘটাতে না পারে।আশাশুনির রাধাবল্লভপুর মদনপাড়ায়, কালিগঞ্জের ভাঙানমারি ও দেবহাটার খলিষাখালিতে ভূমিহীনদের উপর নির্যাতন ও নিপীড়নের সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করতে করতে হবে। কালিগঞ্জের রাবেয়া হত্যার সঙ্গে জড়িতদেও গ্রেফতার করতে হবে। মানববন্ধন কর্মসুচি থেকে শিশু আছিয়াসহ সকল ধর্ষিত ও ধর্ষণের পর হত্যা করা সমস্ত নারী ও শিশুর ক্ষতিপূরণসহ পূর্ণবাসনের দায়িত্ব রাষ্ট্রকে নেওয়া, নারীর চলাফেরা, বাক স্বাধীনতা, পোশাকের স্বাধীনতা ও কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতসহ পাঁচদফা দাবি জানানো হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!